ভোটাররা অনলাইনে তাঁদের ভোটকেন্দ্রের অবস্থান সহজেই নিশ্চিত করে নিতে পারবেন। জাতীয় নির্বাচন কমিশন ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল (NVSP) পোর্টাল এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইটে এই সুবিধা মিলবে।
2
6
কেন ভোটকেন্দ্র অনলাইনে যাচাই করা উচিত? নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন বা প্রশাসনিক ও লজিস্টিক সংক্রান্ত সমন্বয়ের কারণে একটি নির্বাচনের পর পরবর্তী নির্বাচনে ভোটকেন্দ্রের অবস্থান বদল হতে পারে। আপনার ভোটকেন্দ্রের অবস্থান আগেভাগে নিশ্চিত করে নিলে শেষ মুহূর্তের বিভ্রান্তি এড়ানো যাবে। সঠিক স্থানে যথাসময়ে পৌঁছাতে পারবেন।
3
6
অনলাইনে আপনার ভোটকেন্দ্র খুঁজে পাওয়ার ধাপে ধাপে নির্দেশিকা: NVSP পোর্টাল (ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল) ব্যবহার করুন। NVSP-এর অফিসিয়াল ওয়েবসাইট nvsp.in-এ যান, সেখানে “Know Your Polling Station” (আপনার ভোটকেন্দ্র জানুন) অথবা “Electoral Search” (নির্বাচনী অনুসন্ধান)-এ ক্লিক করুন। আপনার ভোটারক কার্ডের নম্বর (EPIC) অথবা নাম, বাবার নাম, বয়স এবং শহর বা জেলা- এইসব ব্যক্তিগত বিবরণগুলি সেখানে দিতে হবে। সিস্টেমটি তাৎক্ষণিকভাবে আপনার ভোটকেন্দ্রের নাম, ঠিকানা এবং নির্বাচনী এলাকার বিবরণ দেখিয়ে দেবে।
4
6
এছাড়া সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইট ব্যবহার করেও ভোটাররা ভোটকেন্দ্র খুজে পাবেন। কেরল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইটে ‘Voter’s Corner’ (ভোটারদের কর্নার) বিভাগের অধীনে “Know Your Polling Booth” (আপনার ভোটকেন্দ্র জানুন) নামক একটি বিকল্প রয়েছে। সংশ্লিষ্ট রাজ্যের CEO পোর্টালগুলিতেও অনুরূপ অনুসন্ধান ব্যবস্থা উপলব্ধ, যেখানে ভোটাররা ভোট কার্ডের (EPIC) নম্বর বা ব্যক্তিগত বিবরণ দিয়ে ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবেন।
5
6
‘Voter Helpline App’-এর মাধ্যমে যাচাই করুন: Google Play Store অথবা Apple App Store থেকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ‘Voter Helpline App’টি ডাউনলোড করুন। আপনার EPIC নম্বর অথবা নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপটিতে লগ-ইন করুন। এই অ্যাপটির মাধ্যমে আপনি ভোটকেন্দ্রের বিবরণ, ভোটার তালিকা এবং আপনার ভোটকেন্দ্রে পৌঁছানোর জন্য দিকনির্দেশনা বা নেভিগেশন সহায়তাও পেয়ে যাবেন।
6
6
মনে রাখার মতো কিছু দরকারি পরামর্শ: শেষ মুহূর্তের কোনও পরিবর্তন এড়াতে ভোটগ্রহণের ঠিক আগের দিন আপনার ভোটকেন্দ্রের অবস্থানটি ফের যাচাই করে নিন। ভোটকেন্দ্রে যাওয়ার সময় আপনার ভোটার আইডি (EPIC কার্ড) সঙ্গে রাখুন, আর যদি আপনার কাছে কার্ডটি না থাকে, তবে নির্বাচন কমিশন অনুমোদিত ১২টি সচিত্র পরিচয়পত্রের যেকোনও একটি সঙ্গে নিন। লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে এবং নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন করতে ভোটকেন্দ্রে কিছুটা আগেভাগে পৌঁছানোর চেষ্টা করুন।