ওজন কমাতে চাইছেন? ওজন কমাতে সাহায্য করবে কিন্তু খেতে ভাল হবে এরকম খাবারের খোঁজ করতে করতে মনে হচ্ছে ব্রাউন রাইস কেক খেলে কেমন হয়!
2
10
হালকা, মুচমুচে এবং কম ক্যালোরিযুক্ত এই খাবার, "স্বাস্থ্যকর বিকল্প" হিসাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ ব্রাউন রাইস দিয়ে তৈরি এই খাবার প্রাকৃতিকভাবে গ্লুটেন-মুক্ত, চর্বি-মুক্ত এবং খেতেও ভাল৷
3
10
ব্যস্ত সময়ে চটজলদি খাবার চাই, যা স্বাস্থ্যকরও হবে, এরকম সময় অনেকেই ব্রাউন রাইস কেক খেতে পছন্দ করছেন৷ কিন্তু এই সুস্বাদু খাবার কি ওজন কমাতে সাহায্য করে?
4
10
পুষ্টিবিদদের মতে, ওজন কমানোর জন্য শুরুতেই কেবল হালকা খাবার খাওয়া শুরু করা ঠিক নয়। বরং এমন খাবার খাওয়া উচিত যা সহজে হজম হবে৷
5
10
পুষ্টিবিদদের একাংশের মতে ভাতের কেক খাওয়া ভাল নয়। কম ক্যালোরি থাকলেও এগুলোর পুষ্টিগুণ তেমন নেই৷ ব্রাউন রাইস কেকে প্রোটিন আর ফাইবার কম থাকে৷
6
10
খিদের বোধকে নিয়ন্ত্রণ করে প্রোটিন আর ফাইবার৷ ব্রাউন রাইস কেক যেহেতু মুচমুচে আর হালকা তাই এগুলো খেয়ে পেট ভরে না৷ পরিমাণে বেশি খেয়ে নেওয়ার প্রবণতা থাকে
7
10
তবে ব্রাউন রাইস কেক গ্লুটেন্মুক্ত খাবার হওয়ায় যাদের গ্লুটেন যুক্ত খাবার খেলে সমস্যা হয়, তাদের জন্য এই খাবার খাওয়া ভাল।
8
10
ব্রাউন রাইস কেক বানানো সহজ৷ কিন্তু ব্রাউন রাইসে আছে উচ্চ গ্লাইসেমিক৷ এই উপাদান খিদে বাড়াতে সাহায্য করে৷ উচ্চ গ্লাইসেমিক থাকার কারণে ব্রাউন রাইস তাড়াতাড়ি হজম হয়৷ ঘন ঘন খিদে পায়৷ এর ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে৷
9
10
পুষ্টিবিদের মতে, ব্রাউন রাইস কেক খেতে হলে এর সঙ্গে সিদ্ধ ডিম, টক দই অথবা হালকা রান্না করা সবজি খেতে পারেন৷ সেক্ষেত্রে ঘন ঘন খিদে পাবে না। আবার রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করবে৷
10
10
শুধু ব্রাউন রাইস কেক খেয়ে ওজন কমানোর চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে৷ শরীর সুস্থ রাখতে প্রোটিন আর ফাইবার অবশ্যই প্রয়োজন। তাই পুষ্টিবিদদের পরামর্শ, পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আর ফাইবার সমৃদ্ধ খাবারের সঙ্গে ব্রাউন রাইস কেক খেতে পারেন৷ ওজন কম করতে সাহায্য করবে৷