সাধারণ মানুষের সুবিধার্থে এবং তাদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা নির্বিঘ্নে পৌঁছে দিতে রাজ্যজুড়ে শুরু হয়েছিল ‘সেবা সেতু অভিযান’। ২ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনের এই বিশেষ শিবির রবিবার শেষ হয়েছে।
2
9
ইতিমধ্যেই এই উদ্যোগে বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের জন্য আবেদন করেছেন। কিন্তু নির্ধারিত সময়ে যাঁরা ক্যাম্পে পৌঁছতে পারেননি, তাঁদের কী হবে?
3
9
'সেবা সেতু' শেষ হয়ে গেলেই কি সরকারি প্রকল্পে আবেদন করার সুযোগও শেষ? উত্তর হল, না।
4
9
প্রকল্প অনুযায়ী একাধিক সরকারি দপ্তর, পরিষেবা কেন্দ্র এবং অনলাইন ব্যবস্থার মাধ্যমে পরেও আবেদন করা যায়।
5
9
সেবা সেতুতে আবেদন করতে না পারলে কেই প্রথমে কোথায় যাবেন? এক্ষেত্রে সবচেয়ে কাছের বাংলা সহায়তা কেন্দ্র বা -তে যোগাযোগ করা যেতে পারে। এই কেন্দ্রগুলোতে বিভিন্ন সরকারি পরিষেবার অনলাইন আবেদন ও সংশ্লিষ্ট কাজ করা যায়। অনেক পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষকে অনলাইনে আবেদন করার প্রক্রিয়াতেও সাহায্য করা হয়। তবে সব প্রকল্পের নিয়ম এক নয়। তাই যে প্রকল্পের সুবিধা নিতে চান, সেই প্রকল্পে বাংলা সহায়তা কেন্দ্র-এর মাধ্যমে আবেদন করা যায় কি না আগে জেনে নেওয়া জরুরি।
6
9
এছাড়া, গ্রামীণ এলাকার বাসিন্দারা প্রয়োজনে বিডিও-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। শহর বা মহকুমা এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট এসডিও অফিস থেকেও প্রকল্পভিত্তিক তথ্য নেওয়া যেতে পারে। বিশেষ করে সামাজিক সুরক্ষা, বিভিন্ন ভাতা, কৃষি সংক্রান্ত পরিষেবা বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে জানা যাবে।
7
9
কিছু সরকারি প্রকল্পে নির্দিষ্ট সরকারি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করার ব্যবস্থা রয়েছে। যেমন কৃষি সংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি পোর্টাল বা কৃষি দপ্তরের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা যায়। শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন স্কলারশিপ বা ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট সরকারি প্রকল্পের আলাদা অনলাইন পোর্টাল রয়েছে।
8
9
আবেদন করার জন্য, কী কী নথি লাগতে পারে? প্রকল্প অনুযায়ী নথিপত্রের তালিকা আলাদা হতে পারে। তবে সরকারি প্রকল্পে আবেদন করার সময় সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ নথি হাতের কাছে রাখা ভাল। যেমন- আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপি, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর, কাস্ট সার্টিফিকেট। অনলাইনে আবেদন করলে আধার, ব্যাঙ্কের তথ্য বা অন্যান্য নথির স্ক্যান কপি/ছবি প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রকল্পের নির্দিষ্ট নথির তালিকা যাচাই করে নেওয়া ভাল।
9
9
সেবা সেতু-র মাধ্যমে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষাণ-সহ একাধিক কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্পের পরিষেবার জন্য আবাদেন করা যেতে পারে। পাশাপাশি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতার জন্য আবেদন করার সুযোগও থাকে। অন্নপূর্ণা যোজনা এবং আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস জানার ব্যবস্থা ছিল এবার।