অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা কবে মিলবে, কারা পাবেন এবং কারা এবারও বাদ পড়তে পারেন—এই প্রশ্ন এখন হাজার হাজার আবেদনকারী মহিলার মনে।
2
9
জুলাই মাসে এক কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে গিয়েছে। তবে প্রায় ২৬ লক্ষ আবেদনকারীর নাম বিভিন্ন কারণে আটকে যায় বা তালিকা থেকে বাদ পড়ে।
3
9
বর্তমানে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র ও নথিপত্র যাচাইয়ের কাজ জোরকদমে চলছে। যাঁরা আবেদন করেছেন কিন্তু এখনও কোনও কিস্তির টাকা পাননি, তাঁদের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে নথি পরীক্ষা করা হচ্ছে।
4
9
অনেক ক্ষেত্রেই প্রযুক্তিগত বা তথ্যগত সমস্যার কারণে আবেদন আটকে রয়েছে। যাচাই সম্পূর্ণ হলে যোগ্য আবেদনকারীদের স্ট্যাটাস পরিবর্তন করা হবে এবং তাঁরা পরবর্তী কিস্তির টাকা পাওয়ার সুযোগ পাবেন।
5
9
অন্যদিকে, যাঁদের আবেদন স্ট্যাটাসে ‘Payment Processing’ দেখা যাচ্ছে, তাঁদের জন্য সুখবর। এই স্ট্যাটাস সাধারণত ইঙ্গিত দেয় যে আবেদন অনুমোদিত হয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
6
9
এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ইঙ্গিত দিলেন তিনি।
7
9
আগেই জানা গিয়েছিল, ৩০ আগস্ট পর্যন্ত আবেদন যাচাইয়ের কাজ চলতে পারে। ফলে যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদের হতাশ হওয়ার কারণ নেই।
8
9
প্রশাসন জানিয়েছে, জুন মাস থেকে শুরু হওয়া আবেদন গ্রহণ প্রক্রিয়া মোট ৯০ দিন চলবে। সেই হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া এবং সমস্ত প্রয়োজনীয় নথি সঠিকভাবে জমা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
9
9
এদিন মুখ্যমন্ত্রী জানালেন, অন্নপূর্ণা যোজনার টাকা অনেকে পেয়ে গিয়েছেন। অনেকেই আন্ডার ভেরিফিকেশন রয়েছেন। ৩০ আগস্টের মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যাঁরা পাওয়ার যোগ্য, তাঁরা স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন।