পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। প্রতি মাসে যোগ্য মহিলারা ৩০০০ টাকা করে পাবেন অ্যাকাউন্টে।
2
12
রাজ্যে পালাবদলের পরে জুন মাস থেকে এই প্রকল্প পুরোদমে শুরু হয়। জুন এবং জুলাইয়ে টাকা ট্রান্সফার করা হয়েছে। ১.৩ কোটি মহিলা এই টাকা পেয়েছে।
3
12
কিন্তু আগস্টের কিস্তির টাকা এখও ঢোকেনি অ্যাকাউন্টে। অনেকেই উদ্বিগ্ন যে, টাকা পাওয়া যাবে তো? অনেকেরেই প্রশ্ন, আগস্টে টাকা দেবে তো রাজ্য সরকার?
4
12
তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে চালু হয়েছিল অন্নপূর্ণা যোজনা। টাকার পরিমাণও দ্বিগুণ হয়েছে। ভাল করে যাচাইয়ের পরেই যোগ্য প্রাপকদের তালিকা তৈরি করা হয়েছে।
5
12
তারপরেও অনেক মহিলা দাবি করেছেন যে যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাননি তাঁরা। এরপরেই সকল আবেদন প্রশাসনের তরফ থেকে যাচাই করে দেখা হচ্ছে। বাড়ি বাড়ি যাচ্ছেন সরকারি কর্মীরা।
6
12
প্রশাসন সূত্রে খবর, ভাল করে ভেরিফিকেশন চলছে। প্রয়োজনীয় কাজ শেষ হয়নি। এই যাচাইয়ের জন্যই অগস্টের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও দেওয়া শুরু করেনি সরকার।
7
12
সরকারি সূত্রে আরও দাবি করা হয়েছে, ভেরিফিকেশনের কাজ আরও কিছুটা এগিয়ে যাওয়ার পরে টাকা দেওয়া শুরু করা হতে পারে। ১৫ আগস্টের পর থেকে এই প্রক্রিয়া শুরু করা হবে।
8
12
এই মাসে টাকা পেতে দেরি হওয়ায় সমাজমাধ্যমে রটে যায় যে, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা দেওয়া বন্ধ রাখছে রাজ্য সরকার। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
9
12
এই পোস্ট দেখার পরেই অনেকের মনেই আশঙ্কা তৈরি হয়েছিল যে, আগামী কয়েক মাস ৩০০০ টাকা করে অনুদান মিলবে না। এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এই সংক্রান্ত কোনও ঘোষণা করেনি।
10
12
অন্নপূর্ণা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই আশ্বাস দিয়েছেন যে, টাকা দেওয়ার কাজ বন্ধ করবে না তাঁর সরকার। তিনি আরও বলেছেন, যোগ্য মহিলারাই টাকা পাবেন।
11
12
অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সঠিকভাবে লিঙ্ক না থাকায় বা ব্যক্তিগত তথ্য ভুল থাকার কারণেও টাকা ঢুকতে দেরি হচ্ছে। NPCI-র নিয়ম মেনে অ্যাকাউন্ট আপডেট রাখা জরুরি।
12
12
হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আসা যে কোনও গুজবে কান দেবেন না। যাচাই না করে কোনও মেসেজ কাউকে পাঠাবেন না। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক স্ট্যাটাস যাচাই করে রাখুন।