১ জুন ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল। ১ জুলাই পর্যন্ত ১.১ কোটি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
2
12
কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন চূড়ান্তভাবে অনুমোদিত হওয়ার পরেও অনেকের অভিযোগ, এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এর পিছনে থাকতে পারে একাধিক প্রযুক্তিগত বা তথ্যগত সমস্যা।
3
12
কোন ভুলের কারণে পেমেন্ট আটকে যেতে পারে? কীভাবে সমস্যার সমাধান করবেন, জেনে নিন। সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছতে DBT বা Direct Benefit Transfer সক্রিয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4
12
আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক সক্রিয় না থাকলেও টাকা আটকে যেতে পারে। আবার একই পরিবারের একাধিক সদস্যের আবেদনপত্রে যদি একই মোবাইল নম্বর ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও সমস্যা হতে পারে।
5
12
আপনার নামে একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কোন অ্যাকাউন্টে DBT সক্রিয় রয়েছে, তা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। ফলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কোন অ্যাকাউন্টে যাবে, তা নিয়ে জটিলতা দেখা দিতে পারে।
6
12
এখনও পর্যন্ত যদি অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকে থাকে সেক্ষেত্রে সমাধান করবেন কীভাবে? তার জন্য একাধিক উপায় বাতলে দিয়েছে সরকার।
7
12
যাদের আবেদন বাতিল হয়েছে সেই আবেদনগুলিকে ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যাঁদের নাম এখনও উপভোক্তার তালিকায় ওঠেনি, তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১ আগস্টের জন্য।
8
12
ফলে, এখনও পর্যন্ত টাকা যদি না ক্রেডিট হয় বা আবেদনের স্ট্যাটাস যদি পরিবর্তন না হয় তাহলে কীভাবে সমাধান করবেন? তারই একাধিক উপায় দেওয়া রইল এই প্রতিবেদনে। দেখে নেওয়া যাক একনজরে।
9
12
আবেদন এবং পেমেন্টের বর্তমান স্ট্যাটাস জানতে সরকারি টোল-ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন। 1800-345-5555, 1800-345-5505 নম্বরে ফোন করতে পারেন।
10
12
অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত সমস্যা বা আবেদনের বিষয়ে সরাসরি সমাজকল্যাণ দপ্তরের সহায়তা পেতে যোগাযোগ করতে পারেন 1800-345-5505 নম্বরে। এছাড়া, মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেল বা CM Connect-এর মাধ্যমে অভিযোগ জানানো যেতে পারে। 1971 অথবা 1800-3456-851 নম্বরে ফোন করতে পারেন।
11
12
এছাড়াও, প্রয়োজনে অন্যান্য হেল্পলাইনেও যোগাযোগ করতে পারেন। যেমন, 033-22143526-হেল্পলাইন, 033-23341563-নোডাল ডিপার্টমেন্ট সেন্ট্রাল ডেস্ক, 82820 82820-অফিশিয়াল হোয়াটসঅ্যাপ সাপোর্ট।
12
12
ফোনে যোগাযোগ সম্ভব না হলে লিখিতভাবে ই-মেলও করা যাবে বলে জানিয়েছে সরকার। মেইল করতে হবে contact@annapurnabhandarwb.com, secy.wcdsw@gmail.com।