উত্তর হল- যারা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছেন এবং যাদের আবেদনে কোনও ত্রুটি মেলেনি তাদের অ্যাকাউন্টেই ওই দিন তিন হাজার করে টাকা ঢুকবে।
3
8
আর যারা ১১ থেকে ৩১ জলাইয়ের মধ্যে আবেদন করেছেন তারা কবে 'অন্নপূর্ণা যোজনা'র টাকা পাবেন?
4
8
রাজ্য প্রশাসনের তরফে আগেই জানান হয়েছে যে, এই পর্যায়ের (১১ থেকে ৩১ জলাই) আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ চলছে।
5
8
আপাতত ১০ জুলাই পর্যন্ত আবেদনকারীরা অগাস্টে টাকা পাবেন। ১১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীকে এই মাসে টাকা পাবেন না।
6
8
১১ থেকে ৩১ জলাইয়ের মধ্যে আবেদনকারীদের ভাতা কবে মিলবে?
7
8
নবান্ন সূত্রে খবর, ১১-৩১ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, তাদের ভেরিফিকেশন পর্ব মিটলে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে টাকা ঢুকবে।
8
8
তবে খুশির খবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, অক্টোবর মাস (পুজোর মাস) থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সরকার যতদিন বাংলায় ক্ষমতায় থাকবে, ততদিন অন্নপূর্ণার টাকা পাবেন যোগ্য মহিলারা।