রাজ্যজুড়ে চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের কাজ। ১ জুন থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে এই কাজ। ৩ জুন প্রথম দফার টাকা স্থানান্তর করা হয়েছে।
2
12
আগামী ১ জুলাই দ্বিতীয় দফার টাকা প্রদান করা হবে। ফর্ম পূরণের কাজ চলবে ২৫ আগস্ট পর্যন্ত। বাজেটেও গুরুত্ব পেয়েছে অন্নপূর্ণা যোজনা। ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
3
12
লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরের কথা বললেও পরে ফর্ম পূরণের নির্দেশ দেওয়া হয়।
4
12
এর কারণ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তালিকায় অনেক ভুয়ো প্রাপক রয়েছেন। অনেক পুরুষ মহিলাদের প্রকল্পের টাকা পাচ্ছেন। এর উদাহরণও দেন।
5
12
লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে অন্নপূর্ণা যোজনার পার্থক্য আর কোথায়? তা ব্যাখা করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
6
12
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাজেট প্রসঙ্গে বলতে গিয়ে পূর্বতন সরকারের আমলের লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ তোলেন অর্থমন্ত্রী স্বপন।
7
12
আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বর্তমান সরকারের অন্নপূর্ণা যোজনার থেকে কোন ক্ষেত্রে আলাদা তা স্পষ্ট করে দিলেন অর্থমন্ত্রী।
8
12
তাঁর মতে লক্ষ্মীর ভাণ্ডার ছিল সর্বজনীন। যে কেউ আবেদন করলে পেতেন। তিনি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা যোজনার মধ্যে একটা আদর্শগত পার্থক্য ছিল।
9
12
তিনি আরও বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার ছিল সর্বজনীন। সব মহিলাই টাকা পেতেন। যেমন আমার স্ত্রীও চাইতে পারতেন। কিন্তু অন্নপূর্ণা যোজনাতে আমরা লক্ষ্য নিয়েছি যাতে সত্যিই যাঁদের প্রয়োজন, তাঁরাই যেন পান এই প্রকল্পের সুবিধা।”
10
12
অনলাইনে ফর্ম ফিল আপের পাশাপাশি অফলাইনেও ফর্ম পূরণের কাজ চলছে। ১৫-১৮ জুন জনকল্যাণ শিবিরের মাধ্যমেও ফর্ম পূরণের কাজ হয়েছে।
11
12
অনলাইনে https://socialsecurity.wb.gov.in/ পোর্টালে নির্দিষ্ট তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। এরপরে একটি অ্যাপ্লিকেশন আইডি তৈরি হবে। তা যত্ন করে রেখে দিন।
12
12
https://socialsecurity.wb.gov.in/ পোর্টাল ছাড়া অন্নপূর্ণা ভাণ্ডারের আর কোনও পোর্টাল নেই। ভুল পোর্টালে তথ্য প্রদান করা থেকে বিরত থাকুন।