আগস্ট মাসের প্রথম ছ’দিন প্রায় অতিক্রান্ত। এখনও অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সেই নিয়ে সকলের চিন্তা যে, এই মাসে আদৌ টাকা ঢুকবে তো।
2
15
মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, প্রকৃত যোগ্য উপভোক্তারাই যাতে আর্থিক সহায়তা পান, তা নিশ্চিত করতে কড়া যাচাই করা হচ্ছে।
3
15
এক অনুষ্ঠানে তিনি বলেন, যাঁরা আবেদনের সময় ভুল বা ভুয়ো তথ্য জমা দিয়েছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কিছু ভুল আবেদনের কারণে প্রকৃত প্রাপকদের বঞ্চিত হতে দেওয়া হবে না।
4
15
অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য সুখবর। রাজ্যের তরফে জানানো হয়েছে যে, প্রকল্পের আগস্ট মাসের ৩,০০০ টাকার কিস্তি আগামী ১৭ আগস্ট থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে।
5
15
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার ঘোষণা করেন যে, অগাস্টের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হবে ১৭ অগাস্ট থেকে। নিয়ম মেনে যোগ্য মহিলারা ব্যাঙ্কে টাকা পাবেন।
6
15
তিনি আরও জানান, যারা সরকারের যোগ্যতার মাপকাঠিতে পাশ করবেন না, তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না চলতি মাসেও।
7
15
শুভেন্দু জানান, জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অফলাইন, অনলাইনে আবেদন নেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার। আবেদনকারীদের যাচাইয়ের কাজ চলছে। ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ।
8
15
তিনি আরও জানান, ১০ আগস্ট দুপুর ২টোয় নবান্নে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানানো হবে। এই মাসের ১৭ অগাস্ট থেকে ভেরিফাইয়েড অ্যাকাউন্টে মহিলাদের টাকা পাঠানো হবে।
9
15
মুখ্যমন্ত্রী জানান, কারা কারা বিবেচিত হবে সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া বলে দেব। এটা নিয়ে বিভান্ত হওয়ার কিছু নেই। যাঁরা মিথ্যা তথ্য দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
10
15
সরকারি সূত্রে জানা গিয়েছে, অনলাইন আবেদন জমা দেওয়ার সময় বহু ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া হয়েছে। অনেক আবেদন সাইবার ক্যাফে থেকে জমা দেওয়ার সময় ত্রুটি হয়েছে।
11
15
অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিং নিয়েও সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি আবেদন বিস্তারিতভাবে যাচাই করতে এবং প্রয়োজনে সমীক্ষা চালাতে ব্লক উন্নয়ন আধিকারিকদের (বিডিও) নির্দেশ দেওয়া হয়েছে।
12
15
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ৩০ আগস্ট পর্যন্ত যাচাইয়ের কাজ চলবে। একজন যোগ্য প্রাপকেও বঞ্চিত করা হবে। টাকা ঢুকছে না বলে চিন্তা করার কিছু নেই।
13
15
সরকারি সূত্রের দাবি, অনলাইন আবেদনে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় যাচাই প্রক্রিয়া চললেও, সেই কারণে অর্থপ্রদান সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে যাবে না বলে স্পষ্ট করেছে।
14
15
জুন মাস থেকে এই প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। চালু হওয়ার পর থেকেই এটি বাংলার অন্যতম জনপ্রিয় প্রকল্প। প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হচ্ছে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্ট।
15
15
জুন মাসে ২৮ লক্ষ আবেদনকারীকে টাকা দেওয়া হয়েছিল। জুলাই মাসে ১.১ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। জুলাই পর্যন্ত মোট আবেদনকারী ছিল ১.৬ কোটি। নাম বাদ পড়েছিল ২৭ লক্ষ। এরপরেই সব আবেদন ফের যাচাই করা হচ্ছে।