আগস্ট মাসের প্রথম সপ্তাহ প্রায় অতিক্রান্ত হয়ে গেলেও অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা এখনও ঢোকেনি অনেকেরই অ্যাকাউন্টে।
2
10
চিন্তায় পড়েছিলেন অনেকেই। সকলেরই প্রশ্ন ছিল যে, আদৌ টাকা ঢুকবে তো? তাদের সেই চিন্তার নিরসন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
3
10
প্রথমে রাজ্যের তরফে জানানো হয়েছিল যে, ১৫ আগস্ট টাকা দেওয়া হবে। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে।
4
10
তিনি জানিয়েছেন, ভেরিফিকেশনের কাজ চলছে। সেই কাজ প্রায় শেষ পর্যায়ে। ভেরিফিকেশনের কাজের কারণেই টাকা দিতে দেরি হচ্ছে।
5
10
মুখ্যমন্ত্রীর কথায়, “বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বন্ধ হবে না। আমরা এই মাসের ১৭ আগস্ট থেকে ৩০০০ টাকা ভেরিফাইড মহিলাদের অ্যাকাউন্টে পাঠাবো। সরকারি টাকা নিয়ম মেনেই দেওয়া হবে।”
6
10
কিন্তু ওই দিনই কিন্তু সকল মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, কিছু কিছু মহিলার আবেদন ভেরিফিকেশন করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে। ফলে তাদের টাকা পেতে আরও দেরি হবে।
7
10
শুভেন্দু আগেই জানিয়েছিলেন, ৩০ আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে। ওই দিনের মধ্যেই সব যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।
8
10
৩১ জুলাই পর্যন্ত অফলাইন এবং অনলাইনে অন্নপূর্ণার আবেদন জমা নেওয়া হয়েছে। অফলাইন আবেদনগুলি পুনরায় অনলাইনে আপলোড করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২.১৬ কোটি আবেদন জমা পড়েছে।
9
10
প্রতিটি আবেদন পুনরায় ভেরিফিকেশন করেই অ্যাপ্রুভ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আবেদন যাচাই করার পর আগামী ১৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অন্নপূর্ণার তৃতীয় কিস্তির টাকা পাঠানো হবে।
10
10
ইতিমধ্যেই ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছিলেন সেই সকল আবেদন যাচাই করা হয়ে গিয়েছে। ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন ভেরিফাই হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।