পরিবারের কাউকে না জানিয়েই কেন জয়াকে বিয়ে করতে চেয়েছিলেন অমিতাভ? এত বছর পর ফাঁস আসল কারণ
নিজস্ব সংবাদদাতা
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬ : ০১
শেয়ার করুন
1
8
বাড়ির কাউকে না জানিয়েই বিয়ে করতে চেয়েছিলেন অমিতাভ-জয়া! এত বছর পর নিজের মুখেই সত্যিটা স্বীকার করলেন বর্ষীয়ান অভিনেতা।
2
8
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে এসে 'বিগ বি' জানান যে, তাঁদের বিয়ের সিদ্ধান্তটি পরিবারের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই হঠাৎ করেই নেওয়া হয়েছিল।
3
8
শো চলাকালীন কলকাতার একজন প্রতিযোগী অমিতাভের কাছে জানতে চান যে, বিয়ের আগে তিনি কীভাবে জয়ার পরিবারকে রাজি করিয়েছিলেন।
4
8
এর জবাবে 'বিগ বি' জানান, তাঁদের বিয়ের পরিকল্পনা বেশ আকস্মিক ছিল। তিনি নিজে একদিন জয়াকে সরাসরি প্রস্তাব দেন যে তাঁদের বিয়ে করে নেওয়া উচিত।
5
8
আর জয়াও তাতে রাজি হয়ে যান। এরপর তাঁরা আর কাউকে কিছু জানাননি। জয়া নিজের বাড়িতে গিয়ে বাবা-মাকে খবর দেন।
6
8
অমিতাভের কথায়, জয়া ঠিক কী বলে পরিবারকে রাজি করিয়েছিলেন বা তাঁর বাবা-মা কী উত্তর দিয়েছিলেন, তা তাঁর আজও অজানা। তবে তাঁরা রাজি হয়ে যাওয়ার পর সামান্য কথাবার্তা হয় এবং পরের দিনই তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
7
8
এখনকার মতো জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন নিয়ে বলতে গিয়ে অমিতাভ রসিকতা করে জানান যে, বিয়ের তারিখ ঠিক করা, পোশাক বা নানা ঝামেলার মধ্যে কে যেতে চায়!
8
8
অমিতাভ জানান, তিনি মনে করেন, জয়া যে তাঁর স্ত্রী, এই সত্যিটা মেনে নেওয়ার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।