আর কিছুক্ষণ পরেই সূর্যের আর্দ্রা নক্ষত্রে প্রবেশ, কেন পালন করা হয় অম্বুবাচী? শুরু আর শেষ কখন?
নিজস্ব সংবাদদাতা
২২ জুন ২০২৬ ১২ : ১২
শেয়ার করুন
1
9
পৌরাণিক সময় থেকেই পৃথিবীকে ধরিত্রীমাতা বলা হয়৷ বেদেও পৃথিবীকে মা রূপে বর্ণনা করা হয়েছে৷ হিন্দুশাস্ত্রমতেও এই পৃথিবী মাতৃজ্ঞানে পূজিত৷
2
9
এই পৃথিবীতে সৃষ্ট যা কিছু মানুষ পশু পাখি ফল ফুল গাছ সকলই পৃথিবীর সন্তান৷ আষাঢ় মাসে সূর্য মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রের এক চতুর্থাংশ স্থিতিকালে ধরিত্রীমাতা ঋতুমতী হন বলে বিশ্বাস করা হয়৷
3
9
সময়ের হিসাবে সূর্য মিথুন রাশির ৬ ডিগ্রি ৪০ মিনিট থেকে ১০ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ ৩ ডিগ্রি ২০ মিনিট এই সময়টাই পৃথিবী ঋতুমতী হন বলে মনে করা হয়৷ এই সময় অম্বুবাচী পালন করা হয়৷
4
9
অম্বুবাচীর সঙ্গে বর্ষাকালের শুরু বলেও মনে করা হয়৷ বর্ষার জল পেয়ে ভিজে যাওয়া মাটিকে ঋতুমতী নারীরূপে পুজো করা হয়৷
5
9
একজন নারী যেমন ঋতুমতী হলে তারপর সন্তান ধারণের উপযুক্ত হয়৷ তেমনি পৃথিবীও বর্ষার জল পেয়ে চাষআবাদের উপযুক্ত হয়৷
6
9
অম্বুবাচী শুরু হওয়াকে অম্বুবাচী প্রবৃত্তি বলা হয়৷ তিন দিন পর অম্বুবাচী শেষ হলে তাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি৷ এই তিনদিন কৃষকরা মাঠে যান না৷ ফসল ফলানোর কোনও কাজ করেন না৷
7
9
ভারতের বিভিন্ন জায়গায় অম্বুবাচী রজঃউৎসব নামেও পরিচিত৷ এই সময় যাঁরা ব্রহ্মচর্য পালন করেন, সাধু সন্ন্যাসী, বিধবা মহিলারা ফলমূল খেয়ে কাটান।
8
9
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বাংলার ৭ আষাঢ় ২২ জুন, সোমবার দুপুর ১২ টা ১৬ মিনিটে অম্বুবাচী শুরু৷ বাংলার ১০ আষাঢ়, ২৫ জুন বৃহস্পতিবার রাত ১২ টা ১৮ মিনিটে অম্বুবাচী শেষ বা নিবৃত্তি৷
9
9
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২২ জুন সোমবার রাত ৯ টা ৮ মিনিটে অম্বুবাচী শুরু। ২৬ জুন শুক্রবার ১১ আষাঢ় সকাল ৯ টা ৩২ মিনিটে অম্বুবাচী শেষ বা নিবৃত্তি৷