মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে বিমান ভ্রমণের খরচে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং ইরানের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বিমান সংস্থাগুলি যাত্রীদের উপর বাড়তি ফুয়েল সারচার্জ চাপাতে শুরু করেছে।
2
11
এই পরিস্থিতিতে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে আকাসা এয়ার। তারা ঘোষণা করেছে, ২০২৬ সালের ১৫ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে বুক করা সমস্ত টিকিটে নতুন ফুয়েল সারচার্জ প্রযোজ্য হবে।
3
11
সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—দুই ধরনের রুটেই এই অতিরিক্ত চার্জ নেওয়া হবে। ফ্লাইটের দূরত্ব ও সময়ের উপর নির্ভর করে এই সারচার্জের পরিমাণ ১৯৯ থেকে ১৩০০ টাকা পর্যন্ত হতে পারে।
4
11
আকাসা এয়ার জানিয়েছে, “আমরা সব সময়ই দক্ষ গ্রাহক পরিষেবা, নির্ভরযোগ্য অপারেশন এবং সাশ্রয়ী ভাড়া দেওয়ার দিকে গুরুত্ব দিই। একই সঙ্গে সর্বোচ্চ মাত্রার অপারেশনাল দক্ষতা বজায় রাখার চেষ্টা করি।”
5
11
বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান জ্বালানির মূল্যবৃদ্ধির পরিস্থিতি নজরে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে বাজার পরিস্থিতি অনুযায়ী ফুয়েল সারচার্জ নিয়মিত পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
6
11
এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ইন্ডিগো। এই তিনটি বিমান সংস্থাই ইতিমধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ানের টিকিটে অতিরিক্ত ফুয়েল সারচার্জ আরোপ করেছে।
7
11
এয়ার ইন্ডিয়া গ্রুপ জানিয়েছে, তারা ধাপে ধাপে এই নতুন চার্জ চালু করছে। সংস্থার পক্ষ থেকে ১০ মার্চ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ১২ মার্চ থেকে নতুন ফুয়েল সারচার্জ কার্যকর করা হয়েছে এবং এটি তিনটি ধাপে প্রয়োগ করা হবে। এই সারচার্জ এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যার মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পরিচালিত উড়ানও অন্তর্ভুক্ত।
8
11
অন্যদিকে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও নিজেদের নিজস্ব রুটভিত্তিক ফুয়েল চার্জের তালিকা প্রকাশ করেছে। জানা গেছে, বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা আলাদা হারে এই অতিরিক্ত চার্জ নেওয়া হবে এবং তা বিমান ভাড়ার সঙ্গে যোগ করা হবে।
9
11
বিমান সংস্থাগুলির দাবি, এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় অপারেশনাল খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। সেই চাপ সামাল দিতেই আপাতত এই অতিরিক্ত চার্জ চালু করা হচ্ছে।
10
11
বিশেষজ্ঞদের মতে, ইরানে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে। তার সরাসরি প্রভাব পড়বে বিমান জ্বালানির উপর, ফলে ভবিষ্যতে বিমান ভ্রমণের খরচ আরও বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
11
11
ফলে যারা আগামী দিনে বিমান ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের টিকিট বুক করার সময় আগের তুলনায় কিছুটা বেশি খরচের জন্য প্রস্তুত থাকতে হতে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এই অতিরিক্ত ফুয়েল সারচার্জ কমানো বা তুলে নেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থাগুলি।