এয়ারটেল গ্রাহকদের জন্য বড় সুখবর। জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ডুলিংগোর (Duolingo) সঙ্গে এবার হাত মিলিয়েছে 'ভারতী এয়ারটেল'।
2
7
এই চুক্তির ফলে এয়ারটেলের প্রায় ৩৭ কোটি ৬০ লক্ষ গ্রাহক সম্পূর্ণ বিনামূল্যে ১ বছরের জন্য ‘সুপার ডুলিংগো’ সাবস্ক্রিপশন পাবেন।
3
7
মোবাইল, ওয়াই-ফাই বা ডিটিএইচ- এয়ারটেলের সমস্ত গ্রাহকরাই ‘এয়ারটেল অ্যাপ’-এর মাধ্যমে বিনা খরচে এই পরিষেবা পাবেন। এর জন্য কোনও ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না।
4
7
শুধু তাই নয়, ডুলিংগো অ্যাপে ৪০টিরও বেশি ভাষার পাশাপাশি অঙ্ক, দাবা ও সঙ্গীত শেখার সুযোগ রয়েছে।
5
7
'সুপার ডুলিংগো' সাবস্ক্রিপশনে মিলবে কোনও বিজ্ঞাপন ছাড়া পড়াশোনা, ভুল শুধরে নেওয়ার সুবিধা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে সরাসরি কথা বলার অভ্যাস করার সুযোগ।
6
7
শিক্ষার্থী ও পেশাদারদের সুবিধার্থে সম্প্রতি পাঞ্জাবি ভাষার মাধ্যমে ইংরেজি শেখার কোর্স চালু করেছে ডুলিংগো।
7
7
তবে এর আগে থেকেই বাংলা, হিন্দি, তামিল, তেলুগু ও উর্দুর মাধ্যমে ইংরেজি শেখার ব্যবস্থা রয়েছে অ্যাপটিতে।