পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিমান পরিষেবা। বুধবার এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ইন্ডিগো পুনরায় দুবাইয়ের উড়ান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ওই অঞ্চলের বেশ কিছু শহরে পরিষেবা এখনই চালু হচ্ছে না।
2
9
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার, ১৯ মার্চ, তারা পশ্চিম এশিয়ায় মোট ৪৮টি বিমান চালাবে, যার মধ্যে বেশ কিছু বিশেষ উড়ানও রয়েছে। এর মধ্যে দুবাইগামী বিমানও থাকছে।
3
9
অন্য দিকে, ইন্ডিগো জানিয়েছে যে দুবাইয়ের বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর বুধবার স্থানীয় সময় বিকেল ৪টে থেকেই তাদের পরিষেবা শুরু হয়ে গিয়েছে।
4
9
আকাশা এয়ারও পরিস্থিতি খতিয়ে দেখে নির্দিষ্ট কিছু রুটে বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সংস্থা জানিয়েছে, আজ থেকে মুম্বই ও রিয়াদের মধ্যে উড়ান শুরু হচ্ছে।
5
9
জেড্ডার সঙ্গে আহমেদাবাদ, বেঙ্গালুরু ও কোচির মতো শহরগুলির যোগাযোগও স্বাভাবিক থাকছে। অন্যদিকে আবু ধাবি, দোহা এবং কুয়েতের বিমান আগামী ২১ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
6
9
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই আকাশপথে নানা বিধিনিষেধ জারি হয়। পরিসংখ্যান বলছে, এই অস্থির পরিস্থিতির জেরে গত কয়েক সপ্তাহে পশ্চিম এশিয়া থেকে প্রায় ২ লক্ষ ৬০ হাজার মানুষ ভারতে ফিরে এসেছেন।
7
9
অন্যদিকে, ভারত কোনও বহুপাক্ষিক নৌ-জোটে যোগ না দিলেও, নিজেদের পতাকাবাহী জাহাজগুলিকে পাহারা দিতে ভারতীয় নৌবাহিনী নিজস্ব রণতরী মোতায়েন রেখেছে।
8
9
বিদেশ মন্ত্রকের দাবি, ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। তাই সমুদ্রপথে জাহাজ চলাচলের অনুমতির বদলে ইরানকে আলাদা কোনও সুবিধা দিতে হয়নি ভারতকে। জয়সওয়ালের কথায়, “এটা কোনও লেনদেনের বিষয় নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিফলন।”
9
9
পশ্চিম এশিয়ায় ইজরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়েও মুখ খুলেছে দিল্লি। ভারতের স্পষ্ট কথা- যুদ্ধ নয়, বরং সংযম এবং কূটনীতির মাধ্যমেই শান্তি ফেরানো প্রয়োজন। কোনও দেশের 'সার্বভৌমত্বে' আঘাত করা ভারতের কাম্য নয়।