সদ্যই অনুষ্ঠিত হল 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের কুন্তল ওরফে অহনা দত্তের মেয়ের। যদিও মুখেভাতের অনুষ্ঠান ঘরোয়া ভাবেই অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তারপর জমকালো একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেত্রী। আর সেখানেই বসেছিল চাঁদের হাট। ছবি- ফেসবুক
2
6
এদিন অহনা দত্তের মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের কলাকুশলীরা তো হাজির ছিলেনই, সঙ্গে যে ধারাবাহিকের হাত ধরে অহনার উত্থান, সেই 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের অভিনেতা, অভিনেত্রীরাও এসেছিলেন। ছবি- ফেসবুক
3
6
মানসী সেনগুপ্ত এদিন মীরা অর্থাৎ অহনার মেয়ের অন্নপ্রাশনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি ছাড়াও প্রীতি বিশ্বাস, অহনা দত্তকে দেখা যাচ্ছে। ছবি- ফেসবুক
4
6
আরও একটি ছবিতে পল্লবী শর্মা এবং রীতা দত্তকে দেখা যাচ্ছে। বাদ যায়নি ছোট্ট মীরার ছবিও। ছবি- ফেসবুক
5
6
এদিনের এই অনুষ্ঠানে মীরা গোলাপি রঙের ফ্রক এবং হেয়ারব্যান্ড পরেছিল। অন্যদিকে অহনা দত্তের পরনে ছিল আইভরি রঙের শাড়ি। স্ত্রীর সঙ্গে রং মিলিয়ে একই রঙের শেরওয়ানি পরেছিলেন দীপঙ্কর। ছবি- ফেসবুক
6
6
অহনা এবং দীপঙ্করের মেয়ের এই অনুষ্ঠানে দিব্যজ্যোতি দত্ত, প্রারব্ধি সিনহা, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, প্রমুখ হাজির ছিলেন। ছবি- ফেসবুক