টেস্ট অভিষেক এখনও হয়নি। এদিকে কয়েক মাস পরেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামছে ইংল্যান্ড। তার আগে নির্বাচকদের নজরে পড়লেন তরুণ ব্যাটার টম ব্যান্টন। কাউন্টি প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপে ৩৭১ রানের বিশাল ইনিংস খেলে ইতিহাস গড়লেন তিনি।
2
8
সমারসেটের ইতিহাসে প্রথম ডিভিশনের ক্রিকেটে এক ইনিংসে সবথেকে বেশি রান করার নজির গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল জাস্টিন ল্যাঙ্গারের(৩৪২)। ওরস্টারশায়ারের বিরুদ্ধে এই ইতিহাস গড়েছেন তিনি।
3
8
এই প্রতিবেদনে রইল এমন পাঁচ ব্যাটারের তালিকা যারা ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে সবথেকে বেশি রান করেছেন। প্রথমেই রয়েছে ব্রায়ান লারার নাম। ১৯৯৪ সালে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময় ৫০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
4
8
১৯৮৫ সালে ল্যাঙ্কাশায়ারের অধিনায়ক আর্চি ম্যাকলারেন সমারসেটের বিরুদ্ধে খেলেছিলেন ৪২৪ রানের ইনিংস। প্রায় ৮ ঘণ্টা ধরে ব্যাট করে তিনি মেরেছিলেন ৬২টি চার। এক ইনিংস এবং ৪৫২ রানে ম্যাচ জিতেছিল ল্যাঙ্কাশায়ার।
5
8
লেস্টারশায়ারের বিরুদ্ধে অপরাজিত থেকে ৪১০ রান করেছিলেন স্যাম নর্থইস্ট। ২০২২ সালে খেলা এই ইনিংসে স্যাম ৪৫টি চার এবং ৩টি ছয় মেরেছিলেন। তাঁর দল গ্ল্যামরগা জিতেছিল এক ইনিংস এবং ২৮ রানে।
6
8
১৯৮৮ সালে ওরস্টার্সশায়ারের হয়ে অপরাজিত থেকে ৪০৫ রান করেন গ্রেম হিক। ৩৫টি চার এবং ১১টি চার মেরেছিলেন তিনি।
7
8
এই তালিকায় নতুন যুক্ত হলেন টম ব্যান্টন। ৪০৩ বল খেলে ৩৭১ রান করেছেন তিনি। তাঁর ইনিংস সাজানো ৫৬টি চার এবং দুটি ছক্কা দিয়ে।
8
8
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের সিরিজ শুরু হচ্ছে ২০ জুন। তাঁর আগে নির্বাচকদের কাজ কঠিন করে দিলেন টম ব্যান্টন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪৬০ রান রয়েছে তাঁর।