বিশ্বরাজনীতি টালমাটাল। এই যুদ্ধ আবহে আবু ধাবি থেকে দিল্লি ফেরার পরিকল্পনা থাকলে পকেটে টান পড়তে বাধ্য। ইরান ও ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা যুদ্ধের আবহে মধ্য এশিয়ার আকাশ উত্তপ্ত।
2
10
যুদ্ধের সরাসরি প্রভাব এসে পড়েছে সাধারণ যাত্রীদের ওপর। এক পিঠের বিমান ভাড়া এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০,০০০ টাকা।
3
10
সংযুক্ত আরব আমিরশাহি ও ভারতের মধ্যে বিমান চলাচল পুরোপুরি বন্ধ না হলেও, উড়ানের সংখ্যা অনেকটাই কমেছে।
4
10
হাতে গোনা আসন, অথচ ফেরার মানুষের ভিড়- এই সমীকরণেই টিকিটের দাম এখন ধরাছোঁয়ার বাইরে। বিশেষ করে যাঁরা জরুরি প্রয়োজনে দ্রুত দেশে ফিরতে চাইছেন, তাঁদের কপালে চিন্তার ভাঁজ।
5
10
এক নজরে বর্তমান পরিস্থিতি দেখে নেওয়া যাক। স্বাভাবিক ভাড়া ১০,০০০ থেকে ২১,৫০০ টাকা। এদিকে ১২ থেকে ১৮ মার্চের মধ্যে টিকিট কাটতে গেলে গুনতে হচ্ছে ৪০,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত।
6
10
আগামী ১৪ মার্চ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টিকিটের দাম যেখানে প্রায় ৩৯,০০০ টাকা, সেখানে ইতিহাদ এয়ারওয়েজের ভাড়া ছুঁয়েছে প্রায় ৭০,০০০ টাকা।
7
10
মজার বিষয় হলো, আবু ধাবি রুটে হাহাকার থাকলেও দিল্লি-দুবাই রুটে ভাড়া কিছুটা কম। কারণ সেখানে বিমানের সংখ্যা তুলনামূলক বেশি।
8
10
উড়ান বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে বিমান জ্বালানির দাম এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে।
9
10
পাশাপাশি, আকাশপথ ব্যবহারে নতুন বিধিনিষেধ এবং বিমা খরচ বাড়ায় বিমান সংস্থাগুলোর ওপর বাড়তি চাপের সৃষ্টি হয়েছে। আর সেই লোকসান উসুল করা হচ্ছে যাত্রীদের পকেট থেকেই।
10
10
আপাতত বিমান পরিষেবা সচল থাকলেও, পরিস্থিতি কখন কোন দিকে মোড় নেয় তা বলা কঠিন। তাই এই সময়ে আকাশপথে ভ্রমণের আগে টিকিটের দাম ও বিমান চলাচলের খবরের দিকে কড়া নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।