মঙ্গলবার সংসদে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। কয়েক মিনিটের বক্তব্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেন্দ্রের দিকে। একদিকে যেমন বক্তব্যে দুই ভারত তত্ব তুলে ধরলেন অভিষেক, তেমনই বক্তব্যে তুলে ধরলেন কর নিয়েও।
2
9
অভিষেকের বক্তব্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সাধারণ মানুষকে কর দিতে হচ্ছে প্রতিটি পদক্ষেপে। করের ফাঁসে হাঁসফাস অবস্থা তাঁদের। অভিষেকের বক্তব্য, ২০২৬ এর যে বাজেট পেশ করেছে কেন্দ্র, কর্পোরেটরা মুক্তি পাবেন সহজে কিন্তু করের জালে আটকা পড়বেন সৎ করদাতারা।
3
9
যেভাবে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানো হয়েছে, অভিষেক সেটিকে ট্রিপল ট্যাক্স বলে উল্লেখ করে, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আয়কর, জিএসটি, মূল্যবৃদ্ধি নিয়েও এদিন সুর চড়িয়েছেন অভিষেক।
4
9
অভিষেক বলেন, শিশুর জন্ম নিল। দুধ-ডাইপারের উপর ট্যাক্স। স্কুলে ভর্তি হল, শিক্ষার উপর ট্যাক্স।
5
9
বই, নোটবুক, পেন-পেন্সিল, মোবাইল ডেটা, সবকিছুর উপর ট্যাক্স।
6
9
চাকরি জীবন শুরু হল, ইনকামট্যাক্স। টাকা জমালে, তার উপরে ট্যাক্স।
7
9
বেঁচে থাকার জন্য খরচ করলে, দৈনন্দিন ব্যবহারের উপর কর আরোপ করা হয়। কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য জ্বালানি কর আরোপ করা হয়।
8
9
অসুস্থতার জন্য স্বাস্থ্যসেবা এবং ওষুধের উপর কর আরোপ করা হয়। বৃদ্ধ বয়সে পেনশনের উপর কর আরোপ করা হয়।
9
9
অভিষেক বলেন, এই করের ফাঁস থেকে রেহাই নেই মৃত্যুর পরেও। তৃণমূল সাংসদের বক্তব্য, এমনকি মৃত্যুতেও, শেষকৃত্যে পোড়ানো ধূপকাঠিও কর এড়ায় না।