এল নিনোর দাপটে বর্ষা একঘরে হলেও, সময় মেনেই কিন্তু সে গুটিগুটি পায়ে এগোচ্ছে। এই বর্ষায় ছুটি পেয়েছেন, বেড়াতে যাওয়ারও পরিকল্পনা? তাহলে পাহাড়, সমুদ্রের চেনা ঠিকানার বদলে এবার আপনার গন্তব্য হোক দেশের এই ৫ ইকো ট্যুরিজম স্পটের একটি। ছবি: সংগৃহীত
2
6
কেরলের থেনমালা যেতে পারেন। পশ্চিমঘাটের অপরূপ সৌন্দর্য তো আছেই, পাশাপাশি এখানে প্রকৃতির ক্ষতি না করেই গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। জঙ্গলের কোনও ক্ষতি না করে সবুজের রূপ, রস, গন্ধ ট্যুরিস্টরা যাতে পান সেই ব্যবস্থাই রয়েছে। ছবি: সংগৃহীত
3
6
নাগাল্যান্ডের খোনোমা বেড়াতে যেতে পারেন। এটি ভারতের প্রথম সবুজ গ্রাম। এখানে গাছ কাটা, শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই জায়গায় বেড়াতে গেলে দেখা পাবেন বিরল প্রজাতির ব্লিথ ট্রাগোপানকে। ছবি: সংগৃহীত
4
6
হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকা বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। চাইলে এখানেও যেতে পারেন। এখানে গেলে রুক্ষ রাস্তা, হিমালয়ের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি, বৌদ্ধ মন্দির, প্রকৃতির অপরূপ রূপের সাক্ষী থাকতে পারবেন। ছবি: সংগৃহীত
5
6
ওড়িশার মঙ্গলাজোড়িও পড়বে এই তালিকায়। চিলকা হ্রদের একদম উত্তরে অবস্থার এটি। আগে এখান থেকে পাখি পাচার এবং শিকার করা হতো। বর্তমানে সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। যাঁরা বার্ড ওয়াচার তাঁদের জন্য আদর্শ জায়গা। ছবি: সংগৃহীত
6
6
সিকিমের ইয়াকসুম জায়গাটিও অপরূপ সুন্দর। এখানে কোনও রকমের প্লাস্টিক ব্যবহার এবং সেটা যত্রতত্র ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান যাওয়ার পথে পড়ে এটি। ফলে পাহাড় এবং জঙ্গল, দুইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখান থেকে। ছবি: সংগৃহীত