কোন ১০ ছোট ভুল অজান্তেই আপনার বিবাহিত জীবন নষ্ট করে দিচ্ছে?
নিজস্ব সংবাদদাতা
১৯ এপ্রিল ২০২৬ ১৫ : ১০
শেয়ার করুন
1
12
বিয়ে কখনও একটা কারণে ভেঙে যায় না৷ অনেক ছোট ছোট ক্ষত মিলে একদিন গভীর ক্ষতের খাদ তৈরি হয়৷ যে খাদের কিনার থেকে সম্পর্ককে আর ফেরানো যায় না৷ যে ছোট অভ্যাসটা বিয়ের পর পর মেনে নেওয়া যায়, সেই অভ্যাসই বিয়ের পাঁচ বছর পর অসহ্য লাগে৷
2
12
সম্পর্কের মধ্যে অজান্তেই বিষ ঢুকে যায়৷ তাই সম্পর্কের মধ্যেকার বদভ্যাসগুলি চিহ্নিত করা জরুরি৷ সম্পর্ক শেষের পথে পা বাড়ানোর আগেই আপনি হাতটা ধরুন সঙ্গীর, বদলে ফেলুন আর একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে যান৷
3
12
দোষারোপ করা: যখন আপনি খুব ছোট ছোট কারণে সারাক্ষণ সঙ্গীকে দোষারোপ করতে থাকেন, তখন অজান্তেই একে অন্যের প্রতিপক্ষ হয়ে ওঠেন৷ "তুমি সবসময় এটা করো" - এই কথার মধ্যেই সেই আঘাত লুকিয়ে যা সঙ্গীকে একাকীত্বের অনুভব করায়৷ সুস্থ সম্পর্কে ভুলের বিশ্লেষণ করা দরকার৷ কেন ভুল হল? দু'জনে কী করলে একই ভুল আর হবে না? এই আত্মজিজ্ঞাসা এবং আলোচনাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে৷
4
12
চুপ থাকা: সমস্যা বা ঝগড়া এড়াতে চুপ থাকা একটা উপায় হতে পারে৷ কিন্তু সবসময় চুপ থেকে সমস্যা এড়িয়ে যাওয়া সঙ্গীর আবেগের অমর্যাদা মনে হতে পারে৷ এই চুপ থাকার মাধ্যমে আপনাদের মধ্যে একটা দেওয়াল তৈরি হচ্ছে৷ এই কারণে বিপুল উদ্বেগ তৈরি হয়৷ সমস্যা হলে সঙ্গীকে বলতে পারেন আমাকে ১৫ মিনিট সময় দাও, তারপর কথা বলছি৷ কিন্তু সমস্যা হলে সেই বিষয় কখনওই আর কোনও কথা বলব না এই চিন্তাভাবনা বিবাহিত জীবন শেষ করে দিতে পারে৷
5
12
পারিবারিক প্রভাব: আমরা সকলে পরিবারের অংশ কিন্তু স্বামী স্ত্রী এই দু'জনের কথার মধ্যে বাবা মা বা প্রিয়বন্ধুর কোনও জায়গা নেই৷ এক্ষেত্রে তারা বাইরের লোক৷ বিবাহিত সমস্যায় এরা মন্তব্য করলে বিবাহিত জীবনের শেষের শুরু হয়৷ বিবাহিত জীবনের সমস্যা দু'জনের মধ্যেকার গোপন বিষয়৷ একটা সীমারেখা তৈরি করতেই হয়৷ যেখানে স্বামী স্ত্রীর মধ্যে দু'জনের বাবা মা বন্ধু কেউ ঢুকবে না৷ এটাই সুখী বিবাহিত জীবনের নিয়ম।
6
12
সমস্যাকে এড়িয়ে যাওয়া: সমস্যাকে এড়িয়ে এক দু'দিন ভাল থাকা যায়৷ কিন্তু সমস্যা এলেই কোনও উপহার বা টাকাপয়সা দিয়ে মুখ বন্ধ রাখা বা প্রসঙ্গ বদলে ফেলা সমাধান নয়৷ কথাবার্তা বলার সময় কান্নাকাটি মনোমালিন্য হলেও কথা বলা প্রয়োজন। একসঙ্গে সমস্যার সমাধান করার মধ্যে দিয়েই সম্পর্কের ভিত মজবুত হয়৷ একে অপরের প্রতি বিশ্বাস বাড়ে৷ কোনটা ঠিক সেটা না ভেবে সঙ্গীর কী চাই কেন চাই তার অবস্থা বোঝার চেষ্টা করা প্রয়োজন৷ এই সবসময় ইগোকে দূরে সরিয়ে খোলামনে বুঝতে চাওয়া জরুরি৷
7
12
সময় দেওয়া: সঙ্গীকে সময় দেওয়া প্রয়োজন৷ যখনই সঙ্গীকে সময় না দিয়ে অন্য কিছুকে প্রাধান্য দিতে থাকেন সবসময় তখন বিবাহিত সম্পর্কের রসায়ন নষ্ট হতে শুরু করে৷ কোয়ালিটি টাইম মানে সবসময় দামি খাবার, ব্যয়বহুল ভ্রমণ নয়, কোয়ালিটি টাইম মানে দু'জনে দু'জনকে পাওয়া৷ কিছুক্ষণের জন্য ফোন, অফিসের কাজ, পরিবারের অন্য দায়িত্ব সব সরিয়ে রেখে একে অন্যের একমাত্র চাওয়া হয়ে ওঠা৷ এটা ছাড়া বিবাহিত জীবন শুধু হিসাবের খাতায় পরিণত হয়৷ বিবাহিত সম্পর্কে প্রাণ থাকে না এবং বিচ্ছেদের অন্যতম কারণ সময় না দেওয়া৷
8
12
তর্কে জিততে চাওয়া: সম্পর্কে কেবল ভালবাসার জয় হওয়া কাম্য৷ কোনও একজন যদি ঠিক ভুল যাই করুক, সবসময় ব্যক্তি আমির জয় চায় তাহলে সে বিয়েকে শেষ করে দিচ্ছে। বিয়ে তখনই সফল হয় যখন ঠিক ভুল সব পরিস্থিতিতে দু'জনে একসঙ্গে সমস্যার সমাধান করে, জেতা হারা দূরে সরিয়ে রেখে৷
9
12
বিচ্ছেদের হুমকি: ঝগড়া ঝামেলা হলেই ডিভোর্সের ভয় দেখানো অত্যন্ত বাজে স্বভাব৷ এমনকি যদি আপনি সেটা কথার কথা হিসাবেও বলে থাকেন তাহলেও সম্পর্কে নিরাপত্তার অভাব তৈরি করে এই ডিভোর্সের হুমকি। বিচ্ছেদের ভয় দেখানোর পরিবর্তে কথা বলুন আলোচনা করুন সমস্যার সমাধান করুন৷ আপনার কথা আপনার শক্তি, অযথা হুমকির প্রয়োজন নেই।
10
12
জনসমক্ষে অপমান: বাইরের লোকের সামনে সঙ্গীকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা অপমান করা যায় না৷ বন্ধুদের সামনে তাঁকে উপহাস করা মজা নয়৷ জনসমক্ষে সঙ্গীকে অপমান করার অর্থ তাঁর কাছে বিশ্বাসঘাতকতার মতো মনে হতে পারে৷ আপনার সঙ্গীর যেন মনে হয় আপনি তাঁর সবচেয়ে বড় সমর্থক। কিছু নিয়ে বিরক্ত হলেও সেটা একান্তে আলোচনার বিষয়। বাইরের সকলের কাছে আপনি তাঁর সমর্থক, বন্ধু, রক্ষাকারী।
11
12
আর্থিক বিষয় গোপনীয়তা: টাকা কেবল কিছু অঙ্ক নয়৷ আর্থিক বিষয় সম্পর্কে নিরাপত্তা এবং বিশ্বাস তৈরি করে৷ আপনি যখন টাকাপয়সার বিষয় সঙ্গীকে গোপন করছেন তখন আপনি বুঝিয়ে দিচ্ছেন সে আপনার জীবনের অংশ নয়৷
12
12
বিশ্বাসভঙ্গ: এই এক ভুলেই শেষ হয়ে যায় সম্পর্ক। ভুল বড় বা ছোট হয় না৷
একে অপরের কাছে খোলা বইয়ের মতো হওয়াই কাম্য৷ ভুল, ব্যর্থতা, না পারা যাই হোক একে অপরের খারাপ সবকিছুই জানবে৷ বিশ্বাস ভেঙে গেলে সেই ক্ষতিপূরণ করতে মাস বছর পেরিয়ে যায়৷ কখনও আবার সেটা করাও যায় না৷ বিশ্বাস ছাড়া সম্পর্ক তাসের ঘরের মতো, এক হাওয়াতেই সব শেষ৷