পকেটে বিশেষ চাপ না দিয়ে বিদেশ ভ্রমণের ইচ্ছে? গন্তব্য হোক এই ১০ দেশ
নিজস্ব সংবাদদাতা
৪ জুলাই ২০২৬ ১৭ : ০৯
শেয়ার করুন
1
11
বিদেশে বেড়াতে যাওয়ার ইচ্ছে, এদিকে লাখ লাখ টাকাও খরচ করতে চান না? পকেটে বিশেষ চাপ না দিয়ে ঘুরে আসতে পারেন এই ১০ দেশ থেকে। ছবি- সংগৃহীত
2
11
আজকাল অনেক ভারতীয়রাই বালি বেড়াতে যাচ্ছেন, তবে সেটা ছাড়াও ইন্দোনেশিয়ায় আরও একাধিক এমন দ্বীপ আছে যার সৌন্দর্য অবর্ণনীয়। দুর্দান্ত সব সমুদ্র সৈকত থেকে আগ্নেয়গিরি, ঝর্ণা দিয়ে সাজানো এই দেশ। ছবি- সংগৃহীত
3
11
পাহাড় পছন্দের হলে চলে যান নেপাল। কাঠমান্ডু, পোখরা, ইত্যাদি নামমাত্র খরচে ঘুরে আসুন। কেবল বেড়ানো নয়, চাইলে ট্রেকিংয়েও যেতে পারেন। ছবি- সংগৃহীত
4
11
বাহারি স্ট্রিট ফুড হোক বা চুনাপাথরের দ্বীপ ঘুরে দেখতে চাইলে ঘুরে আসুন ভিয়েতনাম থেকে। হানোই, হই অ্যান, ইত্যাদি জায়গা ঘুরে দেখুন অল্প খরচে। ছবি- সংগৃহীত
5
11
ক্যাম্বোডিয়া আপনার গন্তব্য হতে পারে। ঐতিহাসিক এই দেশে রয়েছে একাধিক রয়্যাল প্যালেস, ভাসমান গ্রাম, দুর্দান্ত সব সমুদ্র সৈকত। ছবি- সংগৃহীত
6
11
থাইল্যান্ড বা ভিয়েতনাম হাল আমলে জনপ্রিয় হলেও, ল্যাওস এখনও অতটা জনপ্রিয় হয়নি। তবে এই দেশটিও সমান সুন্দর, এবং কম খরচেই ঘুরে আসা সম্ভব। ছবি- সংগৃহীত
7
11
কম বাজেটে পোস্টকার্ডের মতো সুন্দর দেশ ঘুরতে চাইলে, চলে যান কাজাখাস্তান। মধ্য এশিয়ার এই দেশে যেমন ক্যানিয়ন রয়েছে, তেমনই রয়েছে বরফে ঢাকা পাহাড়। ছবি- সংগৃহীত
8
11
বলিভিয়া বেড়াতে যেতে পারেন। দক্ষিণ আমেরিকার এই দেশটি বেশ কম খরচে ঘুরে আসতে পারেন ভারতীয়রা। ছবি- সংগৃহীত
9
11
ইউরোপ যেতে চাইলে অ্যালবেনিয়াকে বেছে নিতে পারেন। ইউনেস্কোর একাধিক হেরিটেজ সাইট রয়েছে এখানে। ছবি- সংগৃহীত
10
11
কেবল অ্যালবেনিয়া নয়, ইউরোপের আরও একটি দেশ যা কম খরচে ঘুরে আসা যাবে সেটি হল আর্মেনিয়া। ছবি- সংগৃহীত
11
11
ইউরোপ এবং এশিয়ার মাঝে অবস্থিত দেশ জর্জিয়া আপনার অন্যতম গন্তব্য হতে পারে যেখানে কম খরচে ঘুরে আসা সম্ভব।ছবি- সংগৃহীত