বাড়ি সাজানোর জন্য কত ধরনের জিনিসই না আমরা কিনি। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস বোধহয় গাছ। বারান্দা বা ছাদে রাখার জন্য নানা ধরনের বাহারি গাছ কেনা হয়। কিন্তু জেনে নিন কোন গাছ কিনলে বা বারান্দায় রাখলে সেটা বাড়ির শোভা বাড়ানোর পাশাপাশি মুড ভাল রাখে। ভাল রাখে স্বাস্থ্যও। ছবি- সংগৃহীত
2
11
ল্যাভেন্ডার: এই গাছের গন্ধ উদ্বেগ, দুশ্চিন্তা কমায়। স্নায়ুতন্ত্রকে শান্ত করে। একই সঙ্গে গভীর ঘুমে সহায়তা করে। ছবি- সংগৃহীত
3
11
স্নেক প্ল্যান্ট: এই গাছটি অক্সিজেনের পাওয়ারহাউজ। এটি রাতেও কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে পরিণত করে। এছাড়া বাতাসে থাকা ফর্মালডিহাইডের মতো টক্সিনকে শুষে নেয়। ছবি- সংগৃহীত
4
11
রোজমেরি: এটি মুড ভাল রাখে। স্মৃতিশক্তি বাড়ায়। এমনকী চাইলে এটিকে রান্নায় ব্যবহার করতে পারেন। ছবি- সংগৃহীত
5
11
অ্যালোভেরা: এটি ত্বকের জন্য ভীষণই ভাল। ভাল চুলের জন্যও। একই সঙ্গে বাতাসকে শুদ্ধ রাখে। কোথাও বাতাসে রাসায়নিকের পরিমাণ বেশি হলে বাদামী হয়ে ইঙ্গিত দেয়। ছবি- সংগৃহীত
6
11
জুঁই: এর সুগন্ধ বাতাসকে ভরিয়ে রাখে। এর গন্ধ কর্টিসল লেভেলকে কমায়। মনকে শান্তি করে। ছবি- সংগৃহীত
7
11
পিস লিলি: চোখের আরাম এই গাছ। দূষণকে শুষে নিতে সাহায্য করে। কার্বন মনোক্সাইড এবং বেনজিনকে ভাঙতে সাহায্য করে। ছবি- সংগৃহীত
8
11
মিন্ট: মিন্ট মুড ভাল রাখে। এনার্জি বাড়ায়। মাথাঘোরা, দুর্বলতা কমায়। লক্ষ্য ঠিক রাখতে সাহায্য করে। এটি রান্না, চায়ে ব্যবহার করতে পারবেন। ছবি- সংগৃহীত
9
11
আইভি: অ্যালার্জির সমস্যায় ভুগে থাকলে আইভিলতা আপনার বন্ধু হতে পারে। এটি বাতাসে থাকা দূষণ কণার মাত্রা কমায়। একই সঙ্গে সবুজ চোখের আরাম দেয়। ছবি- সংগৃহীত
10
11
গাঁদা: হলুদ বা কমলা রঙের গাঁদা চোখের সামনে ফুটে থাকলে মন ভাল থাকে। একই সঙ্গে এই গাছ পোকামাকড়কে দূরে রাখে। ছবি- সংগৃহীত
11
11
তুলসী: তুলসী স্ট্রেস কমায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাড়িতে তুলসী গাছ থাকলে বাতাসে শান্ত, স্নিগ্ধ ভাব বজায় থাকে। আবার প্রয়োজনে এই গাছের পাতা তুলে খাওয়াও যায়। ছবি- সংগৃহীত