বাংলাজুড়ে গেরুয়া ঝড়ে ম্লান হয়ে গেল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। সেই তালিকায় বড় চমক ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, পরিচিত পরিচালক রাজ চক্রবর্তী বিজেপির কৌস্তভ বাগচির কাছে পরাস্ত হয়েছেন। রাজের এই পরাজয় যেমন রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে, তেমনি ভোটের পরের কিছু অপ্রীতিকর ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আবেগঘন প্রতিক্রিয়া হৃদয় ছুঁয়েছে সাধারণ মানুষের।

 

 

একুশের বিধানসভা নির্বাচনের সময় ব্যারাকপুরের রোড শো-তে রাজ চক্রবর্তীর প্রচারে নজর কেড়েছিলেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছাব্বিশের নির্বাচনেও সেই চেনা ছবির সাক্ষী থেকেছে ব্যারাকপুরবাসী। এবারেও গণনার আগে তৃণমূলের সমর্থনে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল, “মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গা এবং তাঁর হাতে অসুরদের নাশ হবেই।”

তবে ভোটের ফলাফল অন্য কথা বলল। রাজের রাজনৈতিক হাত থেকে ক্ষমতা হস্তান্তরিত হতেই গণনাকেন্দ্রের বাইরে শুরু হয় তুমুল বিক্ষোভ। পরাজিত প্রার্থীকে লক্ষ্য করে উড়ে আসে চোর স্লোগান, এমনকি কাদাও ছোড়া হয়। কিন্তু এমন কঠিন পরিস্থিতিতেও নিজের মেজাজ হারাননি রাজ চক্রবর্তী। চূড়ান্ত অপদস্তের মুখেও হাসিমুখে, মাথা নীচু করে সংযত ভঙ্গিতে গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে আসেন তিনি।


রাজকে হেনস্থা করার ঘটনায় প্রথমে চুপ ছিলেন শুভশ্রী। তবে চব্বিশ ঘণ্টা পেরনোর আগেই নীরবতা ভাঙলেন রাজ-ঘরনি। অবশ্য কোনও আক্রমণাত্মক বা সুর চড়ানো প্রতিবাদ নয়, বরং রাজের প্রতি ভালবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমেই প্রতিবাদ জানিয়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি সুন্দর পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করেছেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছেন এক আবেগঘন বার্তা –“আমাদের সুপারহিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের শান্তির জায়গা, আমাদের এক টুকরো পৃথিবী।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)