৮ জুলাই ৫৪ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাঁর এই বছরের জন্মদিনেই এল বিশেষ চমক। দাদার জীবনীর উপর ভিত্তি করে আসছে 'দাদা'। বুধবার, সৌরভের জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ্যে এল এই ছবির ফার্স্ট লুক। সেটা দেখে কী প্রতিক্রিয়া মহারাজের? 

এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, সেখানেই তিনি জানান 'দাদা' ছবিটির ফার্স্ট লুক দেখে তিনি নস্টালজিক হয়ে পড়েছিলেন। মনে পড়ে গিয়েছে লর্ডসের সেই ঐতিহাসিক ম্যাচের কথা। তাঁর কথায়, "সকলকে ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা বার্তার জন্য। বছরের পর বছর ধরে আমায় এই পরিমাণ ভালবাসা, স্নেহ, সম্মান দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আজ আমার জন্মদিনে আর বায়োপিকের ফার্স্ট লুক লঞ্চ হল। আমার মনে হয় রাজকুমার ভীষণ ভাল কাজ করেছে। এটা আমার কাছে আরও বিশেষ কারণ, ছবিতে আমাকে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনালের দিন মনে করিয়ে দিল। একই সঙ্গে মনে করিয়ে দিল লর্ডসের ব্যালকনি। খুব সুন্দর ভাবে মুহূর্তটা রিক্রিয়েট করেছে রাজকুমার এবং দাদার কাস্ট এবং ক্রুরা। আমি অত্যন্ত কৃতজ্ঞ।" 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by SOURAV GANGULY (@souravganguly)