রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের জীবনে নতুন অতিথি আসার গুঞ্জনের মাঝেই সামনে এল এক মজার অদেখা ভিডিও। ব্র্যান্ড শুটের সেটে ফ্লাটিং সামলাতে গিয়ে যা বললেন পাওয়ার কাপলের ‘স্টার’!

বারবার খবরের শিরোনামে বলিউডপাড়ার জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কন্যা দুয়ার জন্মের পর এবার জীবনের দ্বিতীয় অধ্যায়ে পা রাখতে চলেছেন এই জুটি। অনুরাগীদের গুঞ্জন সত্যি করে শীঘ্রই ফের বাবা-মা হতে চলেছেন তাঁরা। আর এই খুশির আবহেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে রণবীরের একটি  মিষ্টি ও মজাদার ভিডিও।

?utm_source=ig_web_button_share_sheet

 

ভাইরাল হওয়া এই ভিডিওটি ২০২৬ সালের এপ্রিলে শুট করা একটি ব্র্যান্ড ক্যাম্পেইনের। একটি  প্রোটিন-ইনফিউজড কোল্ড কফি লঞ্চের প্রচারেই একসঙ্গে কাজ করছিলেন তারকারা। ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী দীক্ষা নারাং। শুটিংয়ের ফাঁকে যখন হঠাৎ কফি ব্লেন্ডারটি নষ্ট হয়ে যায় এবং ঘরের মধ্যে একটি অস্বস্তিকর নীরবতা নেমে আসে, তখন পরিস্থিতি হালকা করতে আসরে নামেন দীক্ষা। হাসতে হাসতে তিনি রণবীরকে বলেন, পুরো পরিবেশটা যেন কোনো ‘কেমিস্ট্রি ল্যাব’-এর মতো, যেখানে নিখুঁত মাপে কফি তৈরি হচ্ছে। কথা প্রসঙ্গে তিনি বলেন, “কেমিস্ট্রি ফর কফি”। আর তাতেই ঘটে বিপত্তি!

দীক্ষার কথা শুনে রণবীরের রসিকতা ভরা জবাব—তিনি ভেবেছিলেন অভিনেত্রী বুঝি “কেমিস্ট্রি অফ লভ” বা ভালবাসার রসায়নের কথা বলছেন!

সেটের পরিবেশ প্রাণবন্ত রাখতে দীক্ষার অনর্গল কথার জবাবে রণবীরের রিয়্যাকশন ইতিমধ্যেই নেটপাড়ায় ঝড় তুলেছে। মুহূর্তের জন্য থেমে মিষ্টি হাসিতে চারপাশ মাতিয়ে তুলে রণবীর বেশ হাসিখুশি মেজাজেই বলে ওঠেন— “কত ফ্লার্ট-ই না করছ! আমি তো দুই বাচ্চার বাবা হতে চলেছি ইয়ার!”

রণবীরের এই মজার এবং অমায়িক প্রতিক্রিয়া দেখে হেসে গড়িয়ে পড়েন সেটে উপস্থিত সকলে। নেটিজেনদের কমেন্টে ভরিয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতা। কেউ লিখেছেন, “কী মিষ্টিভাবে ও নিজের আঙুল ক্রস করে জবাব দিল!” আবার কেউ কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন অভিনেত্রীর আসল কথাগুলো ঠিক কী ছিল।

ব্যক্তিগত জীবনের এই খুশির খবরের পাশাপাশি পেশাগত জগতেও সাফল্যের শিখরে রয়েছেন রণবীর সিং। তাঁর শেষ দুটি ছবি বক্স অফিসে অবিশ্বাস্য সাফল্য অর্জন করে। অভিনেতা হিসেবে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা কমার্শিয়াল হিট হিসেবে নাম লিখিয়েছে এই প্রজেক্টগুলি।
বর্তমানে পরিচালক জয় মেহতার সঙ্গে নিজের পরবর্তী ছবি ‘প্রলয়’ -এর শুটিংয়ে ব্যস্ত রণবীর। হংসল মেহতার ‘ট্রু স্টোরি ফিল্মস’ এবং রণবীর সিংয়ের নিজস্ব প্রোডাকশন হাউস ‘মা কসম ফিল্মস’-এর যৌথ প্রযোজনায় ৩০০ কোটি টাকা বাজেটের এই জোম্বি থ্রিলারটি বলিউডের অন্যতম ব্যয়বহুল ও হাই-প্রোফাইল ছবি হতে চলেছে। এই ছবিতে রণবীরের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী তারকা কল্যাণী প্রিয়দর্শনকে-কে।

'ডন' বিতর্ক, ব্যক্তিগত জীবনের মধুর প্রস্তুতি এবং কর্মজীবনের একের পর এক নতুন প্রজেক্ট—সব মিলিয়ে এই মুহূর্তে বিনোদন দুনিয়ার সম্পূর্ণ লাইমলাইটে রয়েছে শুধু একটাই নাম রণবীর সিং!