৬ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন। তার আগেই শহর দেখল উদযাপনের আগাম ঝলক! নায়িকা জমিয়ে উদযাপনে মাতলেন, জমিয়ে নাচলেন... খুব স্বাভাবিক। কিন্তু মায়ের আগাম জন্মদিনে যে একরত্তি ছেলে নেচেকুঁদে মাতিয়ে দিল! পূজা বন্দ্যোপাধ্যায়ের প্রি-বার্থডে ব্যাশে কৃশিবের নাচ আপাতত ‘টক অফ দ্য টাউন’। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। পূজাও অবাক ছেলের উল্লাসে। সমানে উৎসাহ দিয়ে গিয়েছেন। ছেলের নাচ দেখতে দেখতে তালে তালে পা মিলিয়েছেন স্বামী কুণাল ভর্মাও। সব মিলিয়ে আসর জমজমাট। অতিসম্প্রতি তাঁর বাংলা সিরিজ "ক্যাবারে"র প্রিমিয়ার ছিল। তারকাখচিত সেই অনুষ্ঠানজুড়ে জন্মদিনের মরশুম।
এমন সপরিবার নাচ দেখে অতিথি কি বসে থাকতে পারেন? একটা সময় পরিচালক রাজা চন্দ নেমে পড়েছেন আসরে। তাঁর ২০০৯-এর সুপারহিট ছবি ‘চ্যালেঞ্জ ২’-এর নায়িকার জন্মদিন বলে কথা। নেপথ্যে বেজেছে সেই ছবির ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’-এর মতো জনপ্রিয় গান। নায়িকাকে নিয়ে পরিচালক নাচে মজে। ছেলে তখন বাবার কোলে। নাচ ফুরোতেই ফাঁস কিস্যা। এই গানের শুটে নাকি হোটেলে জুতো ফেলে এসেছিলেন নায়িকা! সবার সামনে সে কথা ফাঁস করতেই হাসির ফোয়ারা ছুটেছে। রাজা আরও জানান, তিনিই এই গানের গীতিকার।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
এমন সপরিবার নাচ দেখে অতিথি কি বসে থাকতে পারেন? একটা সময় পরিচালক রাজা চন্দ নেমে পড়েছেন আসরে। তাঁর ২০০৯-এর সুপারহিট ছবি ‘চ্যালেঞ্জ ২’-এর নায়িকার জন্মদিন বলে কথা। নেপথ্যে বেজেছে সেই ছবির ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’-এর মতো জনপ্রিয় গান। নায়িকাকে নিয়ে পরিচালক নাচে মজে। ছেলে তখন বাবার কোলে। নাচ ফুরোতেই ফাঁস কিস্যা। এই গানের শুটে নাকি হোটেলে জুতো ফেলে এসেছিলেন নায়িকা! সবার সামনে সে কথা ফাঁস করতেই হাসির ফোয়ারা ছুটেছে। রাজা আরও জানান, তিনিই এই গানের গীতিকার।
View this post on Instagram