আসছে 'অভিমান'। আগামী ১৯ জুন মুক্তি পাচ্ছে ছবিটি। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে একেবারেই অদেখা লুকে ধরা দেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রকস্টার হয়ে গিটার হাতে মঞ্চ কাঁপাবেন তিনি। ইতিমধ্যেই পোস্টার থেকে ছবির গানে নজর কেড়েছে তাঁর ঝাঁকড়া চুল, মাথায় টুপি, সানগ্লাস পরিহিত লুকস। অতীতেও তিনি বিভিন্ন চরিত্রে নজর কেড়েছেন। ছবি- সংগৃহীত
2
7
এই বিষয়ে প্রথমে উল্লেখ করা যাক 'ভবানী পাঠক' -এর কথা। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ২০২৫ সালের দুর্গাপুজোয় মুক্তি পাওয়া 'দেবী চৌধুরাণী' ছবিতে তিনি গেরুয়া বসন, রুদ্রাক্ষের মালা, লম্বা চুল, দাড়িতে নজর কেড়েছিলেন প্রশংসিত হয়েছিল তাঁর দাপুটে অভিনয়ও। ছবি- সংগৃহীত
3
7
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'গুমনামী' ছবিতে নেতাজির বেশে ধরা দেন তিনি। অল্প বয়স হোক বা জাপানে প্লেন দুর্ঘটনার আগের সময়, এমনকী পরবর্তীকালে বিতর্কিত গুমনামী বাবার চরিত্রে তিনি তাক লাগিয়েছিলেন। ছবি- সংগৃহীত
4
7
এই তালিকায় গৌতম ঘোষ পরিচালিত 'মনের মানুষ' ছবিটিকে তো রাখতেই হয়। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে গেরুয়া বসন, সাদা ধুতি, লম্বা চুলে দেখা গিয়েছিল। 'ইন্ডাস্ট্রি'র কেরিয়ারের অন্যতম চর্চিত ছবি এটি। জাতীয় পুরস্কার পেয়েছিল ছবিটি। ছবি- সংগৃহীত
5
7
'মনের মানুষ' ছবিটির উল্লেখ করা হল যখন 'জাতিস্মর' কী করে বাদ যায়! এই ছবিতেও দ্বৈত লুকে দেখা গিয়েছিল তারকাকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবিতে একদিকে প্রসেনজিৎকে অ্যান্টনি ফিরিঙ্গির লুকে দেখা গিয়েছিল, অন্যদিকে ছাপোষা মধ্যবিত্ত বাঙালি কেরানি কুশল হাজরার ভূমিকায় ধরা দিয়েছিলেন। ছবি- সংগৃহীত
6
7
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অযোগ্য' ছবিটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর অনস্ক্রিন জুটির ৫০ তম ছবি ছিল। এই ছবিতে প্রসেনজিতের চুলে ঈষৎ সাদার ছোঁয়া ছিল। সাজপোশাকে ছিল আদ্যোপান্ত আভিজাত্যের ছোঁয়া। ছবি- সংগৃহীত
7
7
'জুবিলি' সিরিজের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। এই সিরিজে রেট্রো লুকে ধরা দেন 'ইন্ডাস্ট্রি'। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। ছবি- সংগৃহীত