টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

আশার আরোগ্য কামনায় মোদী

আশা ভোঁসলে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন। শনিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বর্ষীয়ান গায়িকাকে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে যে, বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তাঁর হাসপাতালে ভর্তির খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে উদ্বেগের ছায়া নেমে এসেছে। এই পরিস্থিতিতে কিংবদন্তি গায়িকার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আশাজির দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বার্তা পাঠিয়েছেন। এক্স-এ তিনি লিখেছেন, 'আশা ভোঁসলেজি হাসপাতালে ভর্তি হয়েছেন শুনে গভীরভাবে চিন্তিত। তাঁর সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করছি।'

ফ্লোরে ফিরলেন বিজয়-রশ্মিকা

বিয়ের পর ছুটি কাটিয়ে শুটিং ফ্লোরে ফিরলেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে উত্তাল বিনোদন দুনিয়া। ‘রণবালি’ সিনেমার সেটে এই চর্চিত জুটিকে যে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছে নবদম্পতিকে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শুটিং সেটে পা রাখতেই পুষ্পস্তবক এবং করতালির মাধ্যমে স্বাগত জানানো হয় বিজয় ও রশ্মিকাকে। সবথেকে বেশি নজর কেড়েছে একটি বিশেষ মুহূর্ত, যেখানে এই জুটিকে একটি বিশাল কেক কাটতে দেখা যায়।


 
কেন ক্ষোভ উগরে দিলেন জাহ্নবী?

এখনও মুক্তি পায়নি ছবিটি। ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু এবার জন নয়াগণ আনুষ্ঠানিক ভাবে বড়পর্দায় আসার আগেই ফাঁস হয়ে গেল অনলাইনে। এবার সেই নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তাঁর টিমের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। দেখা রয়েছে, 'একটি সিনেমা কেবল বিনোদন নয়, এটি অসংখ্য মানুষের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং ভালবাসার ফসল, যারা প্রতিদিন নিজেদের সেরাটা উজাড় করে দেন।অবৈধভাবে ছবি ছড়িয়ে পড়ার মাধ্যমে সেই প্রচেষ্টাকে অসম্মানিত হতে দেখা সত্যিই খুব বেদনাদায়ক। কিছু অভিজ্ঞতা বড়পর্দায় সবার সঙ্গে মিলে উপভোগ করার জন্যই তৈরি করা হয়। চলুন, আমরা ধৈর্য ধরি এবং ছবিটি যখন আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে, তখনই সঠিক উপায়ে তা উদযাপন করি। অনুগ্রহ করে পাইরেসি বা অবৈধ প্রচারকে সমর্থন করবেন না। সিনেমা এবং এর পিছনে দিনরাত কাজ করা প্রতিটি মানুষকে রক্ষা করার এটাই একমাত্র পথ।'