ওটিটি দুনিয়ার অন্যতম জনপ্রিয় এবং সফল সিরিজ ‘পঞ্চায়েত’ -এর ভক্তদের জন্য এল এক দুর্দান্ত সুখবর। দর্শকমন জয় করা ফুলেরা গ্রামের সেই চেনা মানুষগুলো আবার ফিরছেন আরও বেশি নাটকীয়তা, হাস্যরস, রাজনীতি এবং বিনোদন নিয়ে। অ্যামাজন প্রাইম ভিডিও এবং প্রযোজনা সংস্থা দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) অফিশিয়ালি নিশ্চিত করেছে যে, চলতি বছরের (২০২৬) শেষার্ধেই মুক্তি পেতে চলেছে ‘পঞ্চায়েত সিজন ৫’।

 

ইতিমধ্যেই গত এপ্রিল মাস থেকে শুরু হয়ে গিয়েছে নতুন সিজনের শুটিং। গত ৩ এপ্রিল প্রাইম ভিডিওর পক্ষ থেকে সেটের কিছু ‘বিহাইন্ড দ্য সিন্স’ ছবি শেয়ার করে লেখা হয়, “ফুলেরা গ্রামে কাটানো ৬টি বছর, যা ছেড়ে কখনই যেতে ইচ্ছে করে না। পঞ্চায়েতের নতুন সিজনের শুটিং এখন চলছে।” 

 

সিজন ৪-এ কী ঘটেছিল?

‘পঞ্চায়েত সিজন ৪’-এর শেষটা ছিল দর্শক ও ফুলোরা গ্রামবাসীর জন্য এক বড়সড় চমক। গ্রামের স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঞ্জু দেবী (নীনা গুপ্তা) এবং ক্রান্তি দেবীর (সুনীতা রাজওয়ার) মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল। সবাইকে চমকে দিয়ে মাত্র ৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন ক্রান্তি দেবী। ফলে ব্রজ ভূষণ দুবের (রঘুবীর যাদব) পরিবার এক অপ্রত্যাশিত রাজনৈতিক পরাজয়ের মুখোমুখি হয়।

 

অন্যদিকে, ‘সচিবজি’ অর্থাৎ অভিষেক ত্রিপাঠি ৯৭ পার্সেন্টাইল নম্বর নিয়ে ক্যাট (CAT) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। ওঁর এমবিএ করার স্বপ্নপূরণ এবং ফুলেরা ছেড়ে যাওয়ার রাস্তা পরিষ্কার হলেও, গ্রামের প্রতি ওঁর আবেগ আরও গভীর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রিঙ্কির (সনভিকা) কাছে নিজের ভালবাসার কথাও স্বীকার করেন তিনি। ফুলেরা ছেড়ে চলে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও, শেষ পর্যন্ত গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সচিবজি।

 

সিজন ৫-এর সম্ভাব্য প্লট: এবার কোন চ্যালেঞ্জের মুখে সচিবজি?নির্মাতাদের আভাস অনুযায়ী, ‘পঞ্চায়েত সিজন ৫’-এর গল্পে অভিষেক ত্রিপাঠির জীবন আরও কঠিন হতে চলেছে। ফুলোরায় ক্ষমতার পালাবদলের পর, ক্রান্তি দেবীর নতুন এবং ‘প্রতিশোধপরায়ণ’ নেতৃত্বের অধীনে কাজ করতে গিয়ে এক প্রতিকূল কাজের পরিবেশের মুখোমুখি হবেন সচিবজি। নিজের এমবিএ করার স্বপ্নকে তাড়া করার পাশাপাশি ফুলেরা গ্রামের বেশ কিছু অমীমাংসিত জটিলতা এবং রাজনৈতিক ঝামেলা মেটানোর গুরুদায়িত্ব থাকবে ওঁর কাঁধে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by prime video IN (@primevideoin)