বাইশ গজ আর রূপোলি পর্দার সমীকরণ বরাবরই চর্চায় থাকে। শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পাতৌদি থেকে শুরু করে অনুষ্কা শর্মা-বিরাট কোহলি কিংবা আথিয়া শেট্টি-কেএল রাহুল—এই তালিকায় এবার কি জুড়তে চলেছে নতুন কোনও জুটির নাম? অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন প্রেমের গুঞ্জন।
Yashasvi Jaiswal dating Mrunal Thakur?😳 pic.twitter.com/dnr4FNSaEc
— Wickets Hitting (@offpacedelivery)Tweet by @offpacedelivery
সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফেতে দু'জনকে আলাদাভাবে দেখা যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জল্পনা। ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা গেছে, ৩৩ বছর বয়সি অভিনেত্রী ম্রুণাল ক্যাফের ভিতরে থাকাকালীন ২৪ বছর বয়সি ওপেনার যশস্বী সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন। যদিও ভিডিওটিতে তাঁদের একসঙ্গে কোনোওরোমান্টিক মুহূর্তে দেখা যায়নি, তবুও এই সামান্য ক্লিপটুকুই নেটপাড়ার নজর কাড়তে সময় নেয়নি।
সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। ভক্তদের একাংশ তাঁদের বয়সের ব্যবধান (প্রায় ৯ থেকে ১০ বছর) এবং সোশ্যাল মিডিয়ায় পারস্পরিক ইন্টারঅ্যাকশন নিয়ে চর্চা শুরু করেছেন। তবে অনেক নেটিজেন আবার একে নিছক একটি কাকতালীয় ঘটনা কিংবা কোনো পেশাদার কাজ বা বিজ্ঞাপন শুটের অংশ বলেও দাবি করেছেন।
এখনও পর্যন্ত ম্রুণাল ঠাকুর বা যশস্বী জয়সওয়াল—কারও পক্ষ থেকেই এই ডেটিং গুঞ্জন বা ভাইরাল ভিডিও নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে গত বছর ম্রুনালের সঙ্গে দক্ষিণী তারকা ধনুষের নাম জড়িয়ে গুঞ্জন উঠলেও তা পরে ভিত্তিহীন প্রমাণিত হয়। অন্যদিকে, ক্রিকেটের বাইশ গজে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা যশস্বী এই মুহূর্তে তাঁর কেরিয়ার নিয়ে ব্যস্ত। দেখার বিষয়, এই চর্চা কেবলই ইন্টারনেটের গুঞ্জন হয়ে থাকে, না কি এর পেছনে অন্য কোনও সমীকরণ রয়েছে!
















