জীবন যে সব সময় মসৃণ পথে চলে না, সেই কথাটাই যেন ফের মনে করিয়ে দিলেন অর্জুন কাপুর। প্রয়াত মা মোনা সুরি কাপুরের জন্মবার্ষিকীতে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে অভিনেতা লিখলেন, ইদানীং জীবন তাঁর প্রতি “খুব নিষ্ঠুর”। ব্যক্তিগত যন্ত্রণা, লড়াই আর না বলা কষ্টের সেই স্বীকারোক্তি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। পাশে এসে দাঁড়ান ইন্ডাস্ট্রির বহু বন্ধু-সহকর্মী। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি ছোট্ট প্রতিক্রিয়া -একটি লাল হৃদয়ের ইমোজি।
আর সেই ইমোজিটি দিয়েছেন অর্জুনের প্রাক্তন মালাইকা অরোরা!
অর্জুন কাপুরের প্রাক্তন বান্ধবীর এই নীরব উপস্থিতিই নতুন করে আলোচনার কেন্দ্রে। কোনও মন্তব্য নয়, কোনও ব্যাখ্যা নয়, শুধু একটি হৃদয়চিহ্ন। কিন্তু সমাজমাধ্যমের ভাষায়, কখনও কখনও সেটুকুই যথেষ্ট।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">অর্জুন তাঁর পোস্টে পুরনো কিছু ছবির কোলাজ শেয়ার করে মায়ের উদ্দেশে লিখেছেন, কীভাবে কঠিন সময়েও মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছেন তিনি। বারবার আঘাত এলেও আবার উঠে দাঁড়ানোর শক্তি যে মায়ের কাছ থেকেই পেয়েছেন, সেটাও স্পষ্ট করেছেন অভিনেতা। লেখার প্রতিটি লাইনে ছিল ক্লান্তি, কিন্তু তার মধ্যেও ছিল লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ়তা। এই খোলামেলা স্বীকারোক্তির পরই মন্তব্যের বাক্সে ভিড় জমে যায় শুভানুধ্যায়ীদের।জাহ্নবী কাপুর, খুশি কাপুর, জোয়া আখতার, রকুল প্রীত সিং, অপরশক্তি খুরানা থেকে শুরু করে আরও অনেকেই অর্জুনকে ভালবাসা আর সমর্থনের বার্তা দেন। তবে মালাইকার প্রতিক্রিয়াটি আলাদা করে চোখে পড়ে একটাই কারণে একটাই - দু’জনের অতীত সম্পর্ক।
এক সময় বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। সম্পর্ক ভাঙার পর তাঁরা নিজেদের মতো করে এগিয়ে গিয়েছেন ঠিকই, কিন্তু প্রকাশ্যে একে অপরের জীবনে মন্তব্য করা থেকে দু’জনেই সাধারণত দূরত্ব বজায় রেখেছেন। সেই প্রেক্ষিতেই মালাইকার এই ছোট্ট প্রতিক্রিয়া অনেকের কাছে আবেগঘন, আবার অনেকের কাছে আশ্চর্য।
অন্যদিকে, অর্জুন কাপুর গত কয়েক বছর ধরেই প্রকাশ্যে ট্রোলিং আর সমালোচনা নিয়ে মুখ খুলেছেন একাধিকবার। কাজ থেকে ব্যক্তিগত জীবন, সবকিছু নিয়েই যে তাঁকে নিশানা করা হয়েছে, তা স্বীকার করেছেন অভিনেতা। ‘ক্লিকবেইট সংস্কৃতি’ আর অনলাইন বিদ্বেষের শিকার হওয়ার কথাও আগেই বলেছেন তিনি। সেই প্রেক্ষাপটে তাঁর এই পোস্ট যেন শুধু মাকে স্মরণ করা নয়, বরং নিজের ভেতরের ক্ষতও প্রকাশ্যে তুলে ধরা।
