২০২৩ সালে মুক্তি পেয়েছিল 'অর্ধাঙ্গিনী'। খাতায় কলমে বিচ্ছেদ হওয়ার পরও কি সম্পর্ক চুকেবুকে যায়? ভোলা যায় সমস্ত অনুভূতি, অভ্যাস, ছোটখাটো জিনিস? না। নতুন আর পুরনোর মাঝে যে সম্পর্ক, সম্পর্কের বিভিন্ন দিক, জটিলতা সবটাই সেই ছবিতে ফুটে উঠেছিল। তার তিন বছর পর আসছে 'অর্ধাঙ্গিনী' ছবিটির সিক্যুয়েল। 

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'আজও অর্ধাঙ্গিনী' ছবিটির ঘোষণা গত বছরই হয়ে গিয়েছিল। তার ঠিক এক বছরের কিছু সময় পর মুক্তি পেতে চলেছে ছবিটি। এদিন প্রকাশ্যে এল ছবির পোস্টার। 'আজও অর্ধাঙ্গিনী' ছবিটির পোস্টারে দেখা যাচ্ছে একটি কাগজে আগুন জ্বলছে আর তার মাঝেই মুখোমুখি জয়া আহসান এবং কৌশিক সেন। আর তাঁদের মাঝে চূর্ণী গঙ্গোপাধ্যায়। এবার সম্পর্কের কোন দিক ছবিতে ফুটবে সেটাই দেখার। 

এদিন কেবল পোস্টার নয়, প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির দিনও। আগামী মাসে মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটি। ১০ জুলাই বড়পর্দায় আসছে ছবিটি। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Surinder Films (@surinderfilms)