'ধুরন্ধর ২' মুক্তি পেতে এখনও খাতায় কলমে ৯ দিন বাকি। পেইড প্রিমিয়ারেরও ৮ দিন। কিন্তু হলে কি হবে, তার আগেই যে ঝড় তুলল এই ছবি। 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবির ঝড়ে উড়ে গেল 'ও রোমিও'। এমনকী এই ছবি 'বাঘি ৪', সহ একাধিক ছবিকে পিছনে ফেলে দিয়েছে মুক্তির আগেই। এখনও অবধি মোট কত কোটির ব্যবসা করল রণবীর সিং অভিনীত এই আসন্ন ছবি? 

লালমোহন গাঙ্গুলির একটি জনপ্রিয় সংলাপ ছিল, 'সেলিং লাইক হট কচুরিস...', সেই সংলাপ যেন 'ধুরন্ধর ২' ছবির জন্য একদম সঠিক। ১৮ মার্চের পেইড প্রিমিয়ারের শোয়ের টিকিটের দাম বাড়তে বাড়তে ৩০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। যেখানে সাধারণত বড় বড় মাল্টিপ্লেক্সেও ৬০০ থেকে ৯০০ টাকার টিকিট হয়, সেখানে মুম্বইয়ের বোরিভালির আইনক্স মেগাপ্লেক্সে এই ছবির রেকলাইনার সিটের টিকিট বিক্রি হচ্ছে ৩১০০ টাকায়। অন্যদিকে দিল্লির পিভিআর সিলেক্ট সিটি ওয়াকে ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে সিনেমা হলের টিকিট। 

পেইড প্রিমিয়ারেই এই ছবি ১৫ কোটি টাকার ব্যবসা করতে চলেছে, এখনও পর্যন্ত হিসেবের নিরিখে। এখনও ৮ দিন বাকি, সেটা যে আরও বাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত এই ছবিটি ২.৭ ৫ লাখ টিকিট বিক্রি হয়েছে এই ছবির। 

প্রসঙ্গত 'ধুরন্ধর ২' ওরফে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবিটি আগামী ১৯ মার্চ মুক্তি পাবে। একই দিনে আসার কথা ছিল 'টক্সিক' ছবিটির। কিন্তু বক্স অফিস ক্ল্যাশের ভয়ে সেই ছবি পিছিয়ে গেছে। আদিত্য ধর পরিচালিত এবং প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন রণবীর সিং, সারা অর্জুন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, প্রমুখকে। মুক্তি পাওয়ার আগে আমেরিকার বক্স অফিসে এই ছবি ইতিমধ্যেই তুমুল ব্যবসা করে ফেলেছে এই ছবি। 

'ধুরন্ধর' ছবিটির মতোই মারকাটারি অ্যাকশন, ধুন্ধুমার দৃশ্য, নৃশংসতা ফুটে উঠল 'ধুরন্ধর : দ্য রিভেঞ্জ' ছবির ট্রেলার জুড়ে। সঙ্গে দেখা গেল 'জ্যাসকৃত সিং রঙ্গী'র পূর্ব জীবনের ঝলক। সবটা মিলিয়ে 'ধুরন্ধর ২' ছবিটির ট্রেলার যে দর্শকের প্রত্যাশা কয়েক গুণ বাড়িয়ে দিল সেটা বলার অপেক্ষা রাখে না।

ছবির ট্রেলার পোস্ট করে রণবীর লেখেন, 'বলেছিলাম ব্যাপারটা ব্যক্তিগত!' বলাই বাহুল্য ট্রেলার দেখে মুগ্ধ নেটপাড়া। একজন লেখেন, 'আগুন।' কেউ আবার লেখেন, 'উফ তর সইছে না আর।' আরও একজনের মতে, 'এটা আরও ভাল হবে। বেশি ব্যবসা করবে।'