বনি কাপুরের মেয়ে অংশুলা কাপুরের বিয়ের উৎসব এখন জমজমাট। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাকরের সঙ্গে ৬ জুলাই, অর্থাৎ গাঁটছড়া বাঁধতে চলেছেন অংশুলা৷ যদিও এখনও প্রকাশ্যে আসেনি তাঁদের বিয়ের ছবি। তবে অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুরের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে দেখা গেল এমন এক মুহূর্ত, যা এখন নেটপাড়ার আলোচনার মধ্যমণি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অংশুলার ‘চূড়া’ এবং ‘কলিরা’ অনুষ্ঠানের সময় মজার এক কাণ্ড ঘটে গেল।
ঐতিহ্য অনুযায়ী, কনের কবজি থেকে কলিরা যার ওপর পড়ে, সাধারণত ধরে নেওয়া হয় তিনিই পরবর্তী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অংশুলা যখন মজা করে কলিরা ঝরাচ্ছিলেন, তখন সেটি সরাসরি গিয়ে পড়ে দাদা অর্জুন কাপুরের মাথায়। এই অপ্রত্যাশিত ঘটনায় উপস্থিত সকলেই হেসে লুটোপুটি। অংশুলা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাগ করেছেন।
বিয়ের আগে ভাই-বোনের এই মিষ্টি খুনসুটির মুহূর্তটি অনুরাগীদের বেশ ভাল লেগেছে। ওই অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে অর্জুনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন অংশুলা। সেই ছবিও ছড়িয়েছে সমাজমাধ্যমে।
এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন কাপুর পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের একাধিক পরিচিত মুখ। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হয়ে ওঠে এক তারকাখচিত আয়োজন অনুষ্ঠানে নজর কেড়েছেন করিশ্মা কাপুর। পরিবারের অন্যতম সদস্য হিসেবে তিনি ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। গোলাপি পোশাকে খোলা চুলে বরাবরের মতোই সুন্দর তিনি। সোনম কাপুর এবং স্বামী আনন্দ আহুজাও ছিলেন৷ সোনমের স্টাইলিশ লুকও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। মেহেন্দি অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন চমক ছিল জাহ্নবী ও খুশি কাপুরের পরিকল্পনা করা বিশেষ আয়োজন।















