সংবাদসংস্থা মুম্বই: দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন বলি অভিনেত্রী কৃতি শ্যানন। এবার তিনি অনুসরণ করলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের দেখানো পথ। মুম্বইয়ের আলিবাগের সমুদ্র সৈকতে ২০০০ বর্গফুটের জমি কিনলেন অভিনেত্রী। এর আগে অমিতাভ,শাহরুখ, দীপিকার বিলাসবহুল সম্পত্তিতে চোখ ধাঁধিয়েছিলো নেটিজেনদের। এবার এই তালিকায় নাম লেখলেন কৃতি।
এই জায়গায় ভবিষ্যতে বিলাসবহুল বাড়ি তৈরির ইচ্ছে প্রকাশ করে মুম্বই সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, অনেকদিন থেকেই এই বিনিয়োগের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে পছন্দ অনুযায়ী এই জায়গাটি বেছে নিয়েছেন তিনি। তাঁর নতুন সম্পত্তির জন্য খুশি হয়েছেন তাঁর বাবাও। এমনকী নতুন জায়গায় খুব তাড়াতাড়ি বসবাস শুরু করবেন বলেও জানান কৃতি।
প্রসঙ্গত, কিছুদিন আগে আলিবাগের একই জায়গায় ১০,০০০ বর্গফুটের জমি কিনেছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। ওই জায়গাতেই শাহরুখ ও গৌরির ২০,০০০ বর্গফুটেরও বেশি জায়গা জুড়ে বাংলো রয়েছে। যার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। সপ্তাহান্তে ছুটি কাটাতে এই বাড়িতে আসতে দেখা যায় খান পরিবারকে। ২০২১-এ আলিবাগে প্রায় ২১ কোটি টাকায় প্রাসাদসুলভ বাংলো কিনেছিলেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।