২০২৪ সালে প্রথমবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করেন কৌশানি মুখোপাধ্যায়। প্রথমবার তাঁকে একদম অন্যরকম, ছক ভাঙা চরিত্রে দেখা গিয়েছিল। পকেটমার ঝিমলি হয়ে নজর কেড়েছিলেন সকলের। বছর দু'য়েক পর আবারও ঝিমলি হয়ে বড়পর্দায় ফিরছেন তিনি। 

এদিন উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে 'বহুরূপী ২' ওরফে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' ছবি থেকে কৌশানি মুখোপাধ্যায়ের লুক প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে ছাদে শুকাতে দেওয়া দু'টো কাপড় সরিয়ে মাঝে তিনি হাসি মুখে দাঁড়িয়ে। পরনে সুতির শাড়ি, ছাপা ব্লাউজ, গলায় কার, হাতে এবং কানে অল্প গয়না। 

উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে তাঁর চরিত্রের লুক প্রকাশ্যে এনে লেখা হয়, '২০২৪শে বহুরূপী, ২০২৫শে রক্তবীজ ২, আর এবারও ২০২৬শের দুর্গা পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে কৌশানি মুখোপাধ্যায়। বহুরূপীর পর আবার পকেটমার ঝিমলি ফিরছে বড় পর্দায়। লোমহর্ষক এক ডাকাতির গল্প, ‘বহুরূপী - দ্য গোল্ডেন ডাকু’, আসছে দুর্গা পুজো ২০২৬-এ।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'বহুরূপী' ছবিতে তাঁকে প্রথমবার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। তাঁদের জুটি নজর কেড়েছিল দর্শকদের। এবারও তাঁকে এই ছবির অন্যতম পরিচালকের বিপরীতে দেখা যাবে। তবে বড়পর্দায় কোন লোমহর্ষক ডাকাতির ঘটনা ফুটে ওঠে সেটাই দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Windows Production (@windowsproduction)