অনেক দিন ধরেই অভিযোগ উঠছিল যে, নতুন জাতিগত শংসাপত্র বা পুরনো শংসাপত্র যাচাইয়ের সময় জমির দলিল দেখতে চাওয়া হচ্ছে।
2
14
বিশেষ করে ১৯৫০ সালের আগের জমির দলিল দেখতে চাইছিলেন সরকারি আধিকারিকরা। এই সমস্যা সমাধানে পদক্ষেপ করল রাজ্য সরকার।
3
14
একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য জানিয়ে দিল যে, জাতিগত শংসাপত্র পেতে কোনও জমির দলিল দেখানো বাধ্যতামূলক নয়। সকল জেলাশাসকদের এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
4
14
রাজ্যের আগের বিজ্ঞপ্তিতেও বলা ছিল যে, জাতিগত শংসাপত্রের জন্য জমির দলিলের প্রয়োজন নেই। ২০১৪ এবং ২০১৫ সালের বিজ্ঞপ্তিতে এ কথা আগেই বলা ছিল।
5
14
সেই বিজ্ঞপ্তির কথা মনে করিয়ে রাজ্যের অনগ্রসরণ শ্রেণি কল্যাণ দপ্তর নতুন বিজ্ঞপ্ত জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন জেলায় জাতিগত শংসাপত্রের আবেদন নিষ্পত্তির সময় জমির দলিল চাইছেন।
6
14
বিশেষত ১৯৫০ সালের আগের জমির দলিল চাওয়া হচ্ছে। শংসাপত্র পাওয়ার জন্য বা তা যাচাই করানোর জন্য কোনও জমির দলিল বাধ্যতামূলক নয়।
7
14
সূত্রের খবর, অধিকাংশ ক্ষেত্রে শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলেন, ১৯৫০ সালের জমির দলিল বাধ্যতামূলক। এত পুরনো নথি অনেকের সংগ্রহে নেই।
8
14
ফলে বহু মানুষ জাতিগত শংসাপত্রে, বিশেষত ওবিসি শংসাপত্র তৈরি বা যাচাই করতে গিয়ে সমস্যায় পড়েছেন। এই সমস্যা সমাধানে পদক্ষেপ রাজ্যের।
9
14
জাতিগত শংসাপত্রে মূলত অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংরক্ষণের ক্ষেত্রেই বিতর্ক দানা বেঁধেছে। দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে কলকাতা হাই কোর্ট ২০১১ সালের পর দেওয়া যাবতীয় শংসাপত্র বাতিল করে দিয়েছিল।
10
14
রাজ্যের তরফে মে মাসে জানানো হয়েছিল যে, তৃণমূল সরকারের আমলে দেওয়া সমস্ত জাতি শংসাপত্র খতিয়ে দেখা হবে।
11
14
২০১১ সাল থেকে এই পর্যন্ত রাজ্যে মোট ১ কোটি ৬৯ লক্ষ জাতি শংসাপত্র বিলি করা হয়েছে। এই বিপুল সংখ্যক শংসাপত্রের বৈধতা খতিয়ে দেখা হবে।
12
14
এমনকি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে সকল শংসাপত্র বিলি করা হয়েছিল সেগুলিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিস অনগ্রস শ্রেণীকল্যাণ দপ্তর।
13
14
২০১১ থেকে জারি করা প্রায় ১ কোটি ৬৯ লক্ষ জাতিগত শংসাপত্রের মধ্যে তফসিলি জাতি ১ কোটি, তফসিলি উপজাতি ২১ লক্ষ এবং ওবিসিদের ৪৮ লক্ষ সার্টিফিকেট দেওয়া হয়েছে।
14
14
এই ১ কোটি ৬৯ লক্ষের মধ্যে ৪৭.৮০ লক্ষ শংসাপত্র (এসসি ৩২.১৫, এসটি ৬.৬৫ এবং ওবিসি ৮.৬৪ লক্ষ) শুধুমাত্র দুয়ারে সরকার শিবির থেকে আবেদনের ভিত্তিতে তৈরি হয়েছে।