আজকাল ওয়েবডেস্ক:‌ বিজেপি বিধায়ক মোদি ও যোগীকে ভগবানের সঙ্গে তুলনা করে ফেললেন!‌ যা নিয়ে এক্স হ্যান্ডলে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।


এক্স হ্যান্ডলে তৃণমূল লিখেছে, ‘‌ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় নিজেকে ‘‌নন বায়োলজিক্যাল’‌ বলে দাবি করেছিলেন। তাঁর শিষ্যরা এখন কথাটাকে আক্ষরিক অর্থেই মেনে নিতে শুরু করেছেন।’‌


এক্স হ্যান্ডলে রাজ্যের শাসক দল লিখেছে, ‘‌প্রথমে বিজেপি সাংসদ সম্বিত পাত্র এই দাবি করেন যে মহাপ্রভু জগন্নাথ মোদির একজন ’‌ভক্ত’‌। এখন, গোপমৌয়ের বিজেপি বিধায়ক শ্যাম প্রকাশ আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন। প্রকাশ্যে মানুষকে পাথর পুজো বন্ধ করে ‘‌আজকের আসল দেবতা’‌, অর্থাৎ নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের পুজো শুরু করতে বলছেন।’‌


আরও লেখা হয়েছে, ‘‌এটি ধর্মদ্রোহিতার মতন এক বিপজ্জনক ব্যক্তি পুজো। এরাই সেই লোক যারা দিনরাত বুক ফুলিয়ে নিজেদের ‘‌হিন্দুধর্মের রক্ষক’‌ এবং ‘‌ধর্ম রক্ষক’‌ বলে দাবি করে।’‌


তৃণমূলের তরফে আরও লেখা হয়েছে, ‘‌এটাই সেই পরিবর্তন যা তারা বাংলায় আনতে চায়, যেখানে মা দুর্গার আসনে বসবেন মোদি!‌’‌ 

 

?s=48

এদিকে, ভোটের মুখে কংগ্রেসে ভাঙন। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক আসিফ ইকবাল। বুধবার নববর্ষের দিন বিকেলে দক্ষিণ ২৪ পরগনার পৈলানে অভিষেক ব্যানার্জির হাত থেকে তৃণমূলের পতাকা নেন তিনি।


জানা গিয়েছে, ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক প্রয়াত মইনুল হকের ভাইপো আসিফ। ২০১৮ সালে মুর্শিদাবাদে কংগ্রেসের টিকিটে জেতা একমাত্র জেলা পরিষদ সদস্য ছিলেন তিনি। প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি ছিলেন আসিফ। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আসিফ ফরাক্কা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু তাঁকে ‘‌প্রতীক’‌ দেয়নি দল। 
এদিকে, আসিফের পরিবর্তে ফরাক্কা থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন মাহাতাব শেখ। যদিও প্রথমে তাঁর নাম ভোটার তালিকায় ছিল না। পরে এসআইআর ট্রাইব্যুনালে জরুরি শুনানি হয়। মাহতাবের নাম ভোটার তালিকায় ওঠে। কংগ্রেসের ‘প্রতীক’ পান। ভোটে টিকিট না পাওয়ার ফলে হাতশিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন আসিফ। সম্ভবত সেই ক্ষোভ থেকেই দলবদলের সিদ্ধান্ত। বুধবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।