আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফার ভোটের দিন পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে ইভিএম নিয়ে গুরুতর অভিযোগ সামনে এল। অভিযোগ, মন্তেশ্বর গ্রামের ৩৫ নম্বর বুথে ইভিএমে তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর নামের পাশে থাকা ভোটের বোতাম এবং ছবি সেলোটেপ দিয়ে আটকে রাখা হয়েছিল।
মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী, যিনি পূর্বে এই কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের বিদায়ী মন্ত্রী ছিলেন। ভোট চলাকালীন তাঁর নির্বাচনী এজেন্ট সুধীর ভট্টাচার্য বিভিন্ন বুথের খোঁজখবর নেওয়ার সময় এই অভিযোগের কথা জানতে পারেন।
তিনি দ্রুত ৩৫ নম্বর বুথে পৌঁছে কর্তব্যরত নির্বাচন আধিকারিকদের বিষয়টি জানান। পরে পরীক্ষা করে অভিযোগ সত্যি বলে দাবি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে বুথে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে দীর্ঘক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয় বলে জানা গেছে। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
দ্বিতীয় দফার ভোট চলছে কোথায় কোথায়। দেখে নিন। কোন জেলায় কত আসনে ভোট ?
পূর্ব বর্ধমান জেলা (১৬)
খণ্ডঘোষ, রায়না, জামালপুর, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, মন্তেশ্বর, কালনা, মেমারি, ভাতার, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি, পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিণ।
হুগলি জেলা (১৮)
সিঙ্গুর, চাঁপদানি, উত্তরপাড়া, শ্রীরামপুর, চুঁচুড়া, বলাগড়, চন্দননগর, পাণ্ডুয়া, হরিপাল, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, সপ্তগ্রাম, তারকেশ্বর, ধনেখালি, আরামবাগ, পুরশুড়া, গোঘাট ও খানাকুল।
হাওড়া জেলা (১৬)
হাওড়া উত্তর, হাওড়া মধ্য, বালি, শিবপুর, সাঁকরাইল, পাঁচলা, হাওড়া দক্ষিণ, উলিবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, আমতা, জগৎবল্লভপুর, ডোমজুড়।
কলকাতা (১১)
ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, কলকাতা বন্দর, জোড়াসাঁকো, মানিকতলা, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া।
দক্ষিণ ২৪ পরগনা (৩১)
গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ।
উত্তর ২৪ পরগনা (৩৩)
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর , খড়দা, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মীনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।
নদিয়া জেলা (১৭)
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা।
















