আজকাল ওয়েবডেস্ক: পেরিয়ে গেল গতবারের ভোটদানের হার। কিছু জেলায় শতাংশের বিচারে ৯০ পেরোল ভোটদানের হার। বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়ল দক্ষিণ দিনাজপুরে ৯৩.১২%।
শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে কোচবিহারে ৯২.০৭%। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনের ভোট পড়েছে ৮৯.৯৩%।
এদিন দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের পর সর্বোচ্চ ভোট পড়েছে বীরভূমে ৯১.৫৫ %। মুর্শিদাবাদে ভোট পড়েছে ৯১.৩৬%। জলপাইগুড়িতে ভোট পড়েছে ৯১.২%। পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৯০.৭%।
ঝাড়গ্রামে ভোট পড়েছে ৯০.৫৩%। বাঁকুড়ায় ভোট পড়েছে ৮৯.৯১%। উত্তর দিনাজপুরে ৮৯.৭৪%। মালদায় ভোট পড়েছে ৮৯.৫৬%। পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে ৮৮.৫৫%। পুরুলিয়ায় ভোট পড়েছে ৮৭.৩৫%।
পশ্চিম বর্ধমানে ভোট পড়েছে ৮৬.৮৯%। পাহাড়ের ক্ষেত্রে দার্জিলিংয়ে ভোট পড়েছে ৮৬.৪৯%, কালিম্পংয়ে ভোট পড়েছে ৮১.৯৮%। আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৮৮.৭৪%।
রাজ্যে প্রথম দফার ভোট চলছে। এই পর্যায়ে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। মোট বুথের সংখ্যা ৪৪ হাজার ৩৭৬টি। প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলবে।
প্রতি বুথে গড়ে ৮১৩ জন করে ভোটার রয়েছেন। ১৫২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১,৪৭৮। এই পর্যায়ে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।















