একদা ঘনিষ্ঠ ছিলেন বাম আমলের মন্ত্রী সুভাষ চক্রবর্তীর। ১৯৮৫ সালে প্রথমবার কাউন্সিলর হন। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরেই মন্ত্রী হন সুজিত বসু। বর্তমানে তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দমকল মন্ত্রী।
2
10
উল্টোডাঙা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত। এই বার জিতলে পাঁচ বারের বিধায়ক হবেন তিনি। সোমবার জমা দিয়েছেন মনোনয়ন। আসুন দেখে নেওয়া যাক তাঁর দাখিল করা হলফনামায় কী কী রয়েছে।
3
10
লেকটাউনের বাসিন্দা ৬৩ বছর বয়সী সুজিতের শেষ অর্থবর্ষে আয় এক কোটি দু’লক্ষ ২৮ হাজার ৭২৬ টাকা। স্ত্রী স্বর্ণালী বসুর আয় মাত্র ৩৩ হাজার ৪৯০ টাকা।
4
10
তাঁর হাতে নগদ রয়েছে দু’লক্ষ সাত হাজার ৯৩২ টাকা। পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বেশ কিছু বিনিয়োগ এবং একটি এলআইসি পলিসি আছে সুজিতের।
5
10
তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি ৯২ লক্ষ চার হাজার ৫০৯ টাকা। স্ত্রীর হাতে নগদ রয়েছে তিন লক্ষ ১৮ হাজার ৬৯ টাকা। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫১ লক্ষ ৯১ হাজার ৬৪ টাকা।
6
10
সুজিতের কাছে একটি গাড়ি রয়েছে ২৩ লক্ষ ৩০ হাজার ২৪০ টাকা। স্ত্রী স্বর্ণালীর কাছে একটি গাড়ি রয়েছে মূল্য ৮ লক্ষ সাত হাজার ১৪২ টাকা।
7
10
সুজিতের কাছে মোট ১৩১৮ গ্রাম সোনা রয়েছে। মূল্য ১৯ লক্ষ ৭৮ হাজার ১৯০ টাকা। তাঁর স্ত্রীর কাছে রয়েছে মোট ১৭৮৮.৬২ গ্রাম সোনা। মূল্য ২৩ লক্ষ ৯১ হাজার ৩৩৪ টাকা।
8
10
উল্টোডাঙার বিধায়কের নামে স্থাবর সম্পত্তি রয়েছে তিন কোটি ৬৯ লক্ষ ৩৫ হাজার ৮৫৪ টাকার। তাঁর স্ত্রীর নামে মোট পাঁচ কোটি ৬৯ লক্ষ ৩৮ হাজার ৮০৭ টারা স্থাবর সম্পত্তি রয়েছে।
9
10
সুজিতের নামে ঋণ রয়েছে এক কোটি ১৪ লক্ষ ৮৮ হাজার ২৫৬ টাকা। স্ত্রী স্বর্ণালীর নামে দু’কোটি ১৩ লক্ষ ৬৫ হাজার ৩৫০ টাকার ঋণ রয়েছে।
10
10
গত পাঁচ বছরে সম্পত্তির পরিমাণ বেশ খানিকটা বেড়েছে সুজিতের। হলফনামা অনুয়ায়ী, ১৯৮০ সালে মাধ্যমিক পাশ করেছেন তিনি।