রাজ্যে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় হবে রাজ্যে বিধানসভা ভোট। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করে দিয়েছেন।
2
6
নির্বাচনী হলফনামা জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপির টিকিটে এগরা বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন দিব্যেন্দু অধিকারী।
3
6
হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে ৩০ হাজার টাকা। স্ত্রী সুতপা অধিকারী মুখার্জির রয়েছে হাতে নগদ ২০ হাজার টাকা। তবে দিব্যেন্দু ও তাঁর স্ত্রী সুতপা অধিকারীর নামে ব্যাঙ্কে রয়েছে একাধিক ফিক্সড ডিপোজিট। দিব্যেন্দুর রয়েছে দুটি গাড়ি। আর স্ত্রীর নামে রয়েছে তিনটি গাড়ি।
4
6
২০২৪–২৫ অর্থবর্ষে দিব্যেন্দুর আয় ২৪ লক্ষ ৯৪ হাজার ৪৪০ টাকা। আর স্ত্রীর ২০২৪–২৫ অর্থবর্ষে আয় ২০ লক্ষ ১০ হাজার ৩০ টাকা।
5
6
দিব্যেন্দুর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২ লক্ষ ১৮ হাজার ৬১০ টাকা ৯৪ পয়সা। স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ১৭ লক্ষ ৬৭ হাজার ৫৭৭ টাকা ৫২ পয়সা। মেয়ে দীপান্বিতা অধিকারীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৫ লক্ষ ২০ হাজার ২৩১ টাকা।
6
6
স্বামী ও স্ত্রী দু’জনেই পেশায় ব্যবসায়ী। দিব্যেন্দু স্নাতক। দিব্যেন্দু মাধ্যমিক পাশ করেছিলেন ১৯৯১ সালে। উচ্চমাধ্যমিক ১৯৯৩ সালে। কলাবিভাগে স্নাতক হন ১৯৯৮ সালে।