আজকাল ওয়েবডেস্ক: রক্ষণশীল বিনিয়োগকারীদের জন্য ফিক্সড ডিপোজিট (এফডি) একটি জনপ্রিয় বিকল্প। এতে নিশ্চিত রিটার্ন পাওয়া যায় এবং লক-ইন মেয়াদের ক্ষেত্রে নমনীয়তা থাকে। এটি বিনিয়োগকারীদের বাজারের অস্থিরতা থেকে তাদের সম্পদ সুরক্ষিত রেখে বিনিয়োগ পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে সাহায্য করে।

যদিও এফডি-র রিটার্ন আকর্ষণীয় নাও মনে হতে পারে, তবুও এটি একটি নির্ভরযোগ্য বিনিয়োগের বিকল্প। অনেক বেসরকারি ব্যাঙ্ক এফডি-তে উন্নত পরিষেবা-সহ ভাল সুদের হার দিচ্ছে। আমানত আকর্ষণের জন্য ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলো (স্মল ফিন্যান্স ব্যাঙ্ক) সাধারণত সর্বোচ্চ এফডি সুদের হার দিয়ে থাকে। সরকারি খাতের ব্যাঙ্কগুলো হয়তো বেশি রিটার্ন দেয় না, কিন্তু সুনামের কারণে এগুলোকে সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়।

সামগ্রিকভাবে, যারা অনুমানযোগ্য আয় এবং মূলধন সুরক্ষা চান, তাদের জন্য এফডি উপযুক্ত। তবে বিনিয়োগ করার আগে, মেয়াদ, শর্তাবলী এবং প্রত্যাশিত রিটার্ন যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বিভিন্ন ব্যাঙ্ক বা প্রতিষ্ঠানের এফডি-র বৈশিষ্ট্যগুলো তুলনা করলে একটি বৃহত্তর ধারণা পাওয়া যায়, যা বিনিয়োগকারীদের তাদের রিটার্ন সর্বোচ্চ করতে সাহায্য করে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এপ্রিল মাসের নীতি পর্যালোচনায় তাদের রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখায়, ব্যাঙ্কগুলি তাদের ফিক্সড ডিপোজিটের রেটে অবিলম্বে কোনও পরিবর্তন আনবে বলে মনে হয় না। যেহেতু অবিলম্বে রিটার্ন বাড়ার কোনও সম্ভাবনা নেই, তাই বিনিয়োগকারীরা নতুন ডিপোজিট খুলতে চাইলে এপ্রিল মাসের চলমান রেটগুলো তুলনা করে দেখতে পারেন

৩ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে, সর্বোচ্চ দুই বছর মেয়াদের জন্য বেসরকারি, রাষ্ট্রায়ত্ত এবং স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলো এফডি বা স্থায়ী আমানতের সুদের হার হিসেবে যা অফার করছে, তা নীচে দেওয়া হল:

বেসরকারি ব্যাঙ্কগুলোর এফডি সুদের হার:

এইচডিএফসি ব্যাঙ্ক - ১ বছর থেকে ১৫ মাসের কম মেয়াদের জন্য ৬.২৫ শতাংশ

অ্যাক্সিস ব্যাঙ্ক - ১ বছর থেকে ১ বছর ১০ দিন মেয়াদের জন্য ৬.২৫ শতাংশ

আইসিআইসিআই ব্যাঙ্ক - ১ বছর থেকে ১৮ মাসের কম মেয়াদের জন্য ৬.২৫ শতাংশ

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক - ৩৬৫ দিন থেকে ১৫ মাসের কম মেয়াদের জন্য ৬.৫ শতাংশ

ইন্দাসইন্ড ব্যাঙ্ক - ১ বছর থেকে ১ বছর ৬ মাসের কম মেয়াদের জন্য ৬.৭৫ শতাংশ

রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহ:

এসবিআই - ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের জন্য ৬.২৫ শতাংশ

ব্যাহ্ক অফ মহারাষ্ট্র - ১ বছর থেকে ২ বছর মেয়াদের জন্য ৬.১৫ শতাংশ

ব্যাঙ্ক অফ বরোদা- ১ বছরের বেশি থেকে ৪০০ দিন মেয়াদের জন্য ৬.২৫ শতাংশ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক - ১ বছরের বেশি থেকে ৪৪৩ দিন মেয়াদের জন্য ৬.৩০ শতাংশ

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া - ১ বছরের বেশি থেকে ২ বছরের কম মেয়াদের জন্য ৬.৩০ শতাংশ (৪৫০ দিনের মেয়াদ বাদে)

স্মল ফিন্যান্স ব্যাঙ্কসমূহ:

সূর্যদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক - ১ বছর থেকে ১৮ মাসের কম মেয়াদের জন্য ৭.২৫ শতাংশ

জানা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক - ২৭১ দিন থেকে ৩৬৫ দিন মেয়াদের জন্য ৭ শতাংশ

উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক  - ৩৭১ দিন থেকে ২ বছরের কম মেয়াদের জন্য ৭.২৫ শতাংশ (৭২৯ দিন)

উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক - ১২ মাস থেকে ২৪ মাসের কম মেয়াদের জন্য ৭.২৫ শতাংশ

(উল্লিখিত সমস্ত সুদের হার সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলোর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে এবং এগুলি পরিবর্তনসাপেক্ষ বা আনুমানিক প্রকৃতির।)