আজকাল ওয়েবডেস্ক: দীপাবলীর পরের দিন সকালেই জয়নগরে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন তৃণমূল নেতা। জানা গিয়েছে, এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন সোমবার সকালে মসজিদে যাচ্ছিলেন। সেই সময় অতর্কিতে তাঁর ওপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় সইফুদ্দিনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, সইফুদ্দিনের স্ত্রী এলাকার পঞ্চায়েত প্রধান।
সইফুদ্দিন নিজে অঞ্চল সভাপতির দায়িত্বও সামলাতেন। এদিন মসজিদে যাওয়ার সময় দুষ্কৃতীরা তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে।সইফুদ্দিনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কে বা কারা এই কাজ করল তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে এক ব্যাক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলেই দাবি এলাকার তৃণমূল নেতৃত্বের।