আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের সময়ই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাতেই সিলমোহর দিল রাজ্যের মন্ত্রিসভা। পঞ্চায়েত নির্বাচনের সময় নিহতদের পরিবারের একজনকে চাকরি দিল রাজ্য। ১৯ জন নিহতের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে। ঘটনার চারমাস পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরেই রক্তাক্ত হয়ে উঠেছিল বাংলা।

এমনকি ফল ঘোষণার পরেও হিংসা থামেনি। সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, "সাহায্যের ক্ষেত্রে সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনও ভেদাভেদ হবে না। মৃতদের পরিবারকে আমরা দু’লক্ষ টাকা করে দেব৷ হোমগার্ডের চাকরিও দেওয়া হবে।" স্বজনহারাদের পরিবারের সকলেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন