সোমবার অভিষেক ব্যানার্জি বলেছিলেন, মঙ্গলবারেও আর্জি জানান, স্বাস্থ্যের কথা মাথায় রেখে, ধরনা কর্মসূচি তুলে নিন মমতা ব্যানার্জি। মঙ্গলবার সন্ধেয় ধরনা মঞ্চে দাঁড়িয়ে মমতা বললেন, 'অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে, তাহলে আমরা কি আজকের মতো, স্ময়িক ধরনা তুলে নিতে পারি?'

  • ১০ মার্চ ২০২৬ ১৯ : ৫৬

    বললেন, 'সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলন, তৃণমূলের জয়যাত্রা এই জায়গার মঞ্চ থেকে শুরু হয়েছিল। জেনে রাখবেন ইতিহাসের পুনরাবৃত্তি হয়।' 

  • ১০ মার্চ ২০২৬ ১৯ : ৫৫

    মমতার কথায় উঠে এল দু'দশক আগের প্রসঙ্গ। বললেন, 'আমি এখানে ২৬ দিন অনশনও করে গিয়েছিলাম।' 

  • ১০ মার্চ ২০২৬ ১৯ : ৫১

     

    ধরনা তুলে নেওয়া প্রসঙ্গে বার্তা মমতার। পাঁচদিন পরে ধরনা মঞ্চে দাঁড়িয়ে বললেন, 'আমরা আশা করছি মানুষ অধিকার অয়াবেন।'

     

    বললেন, 'অনেকটা বিচার পাওয়া গিয়েছে। যার জন্য  আমরা পাঁচদিন রাস্তায় বসে আছি। অভিষেক সকলের মতামত নিয়েছেন, আপনারা আরেকবার বলুন, অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে, তখন পাঁচদিন তো আমরা রাস্তায় আছি, প্রয়োজনে আমি পঞ্চাশ দিনও থাকতে পারি। নির্বাচন সমানে। আমরা কি ধর্নাটি আজকের মতো সাময়িক তুলে নিতে পারি?'

  • ১০ মার্চ ২০২৬ ১৯ : ৪৬

    মমতা বললেন, বিচার পান সব ধর্মের, সব মতের মানুষ। 

  • ১০ মার্চ ২০২৬ ১৯ : ৪০

    ধরনা মঞ্চ থেকেই কৃষকদের বার্তা দিলেন মমতা। 

  • ১০ মার্চ ২০২৬ ১৯ : ৩৯

    কেন্দ্রকে কটাক্ষ মমতার। বললেন,' ওরা গণতন্ত্রকে মানে না। এরা থাকলে গণতন্ত্র শেষ, সংবিধান শেষ, ইতিহাস শেষ। ভারতের সংস্কৃতি কেড়ে নেবে।' 

  • ১০ মার্চ ২০২৬ ১৯ : ৩৮

    কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, 'একটা সরকার, যার নিজের স্থায়ীত্ব নেই। নিজেদের অস্তিত্ব বিপন্ন। দুটো দলের উপর ভরসা করে, পাইয়ে দিয়ে সরকার চালাচ্ছে কোনওরকম, তাদের মাথা নিচু করে থাকা উচিৎ লজ্জায়।' 

  • ১০ মার্চ ২০২৬ ১৯ : ৩৬

    গ্যাসের দাম নিয়তে তোপ মমতার। বললেন, 'গ্যাসের দাম বাড়ছে, সে দিকে কোনও পাত্তা নেই। বলছে, আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই? মনমোহন সিংহ যখন প্রধানমন্ত্রী ছিলেন, গ্যাসের দাম ছিল ৪০০ টাকা। কত বার বেড়েছে? আজকে ছোট গ্যাস ১১০০, বড় গ্যাস ২১০০।' 

  • ১০ মার্চ ২০২৬ ১৯ : ৩৩

    মমতা বললেন, 'আমরা বিশ্বাস করি, বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা, ভরসা, যেন অক্ষুন্ন থাকে, আমরা সেদিকে সচেষ্ট হব।' 

  • ১০ মার্চ ২০২৬ ১৯ : ৩২

     

    খেলা এখন শীর্ষ আদালতের হাতে, ধরনা মঞ্চ থেকে তেমনটাই বললেন মমতা। বললেন, '২৫ তারিখ মামলার পরবর্তী শুনানি রয়েছে। কিন্তু ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা হয়ে গেলেও এটা কিন্তু খেলা শেষ হবে না। খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। আমরা এখন দেখব। আমাদের পিটিশন অনুযায়ী এই অর্ডারগুলি হয়েছে।' 

  • ১০ মার্চ ২০২৬ ১৯ : ৩১

    মমতার কথায়, 'যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, এই রাস্তাটা আজ সর্বোচ্চ আদালত খুলে দিয়েছে, এটা মানুষের জয়।' 

  • ১০ মার্চ ২০২৬ ১৯ : ৩০

    মঙ্গল সন্ধেয় মমতা বললেন, 'আমাদের ধরনা ছিল দুটি কারণে।'