আজকাল ওয়েবডেস্কঃ কৃষ্ণনগরে সংঘর্ষের ঘটনা। জাতীয় সড়ক ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, গাড়ির মধ্যেই আটকে চালক। অবস্থা আশঙ্কাজনক। গ্যাস কাটার দিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে গাড়ির আরও একজন খালাসিও। ঘটনায় মোট আহতের সংখ্যা চার।

সূত্রের খবর, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার জেরে এই মূহূর্তে বন্ধ  দিঘা-নন্দকুমারের মতো গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। চলছে উদ্ধার অভিযান। 

এদিকে গত মাসের শেষেই দিঘা থেকে কলকাতা ফেরার পথে বড় দুর্ঘটনা ঘটে। রাস্তা থেকে পাল্টি  খেয়ে পড়ে যায় বাস। 

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দিঘা থেকে কলকাতাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যাত্রীবাহী বাস  হঠাৎই রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে পড়ে যায়। ঘটনাটি ঘটে কাঁথির ছত্রধরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, 'সন্তোষ' নামে ওই বাসটি দিঘা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। পথে আচমকা এক বাইক আরোহী বাসের সামনে চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই বাসের। এরপরই বাসটি রাস্তার ধারে  নয়নজুলিতে উল্টে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন অন্তত ১০ জন যাত্রী। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ দ্রুত একযোগে উদ্ধারকাজ শুরু করে। এর পর আহতদের কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পাশাপাশি দুর্ঘটনার জেরে রাস্তায় যানজট তৈরি হয়। যা দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ। সমস্ত বিষয় খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।