আজকাল ওয়েবডেস্ক: সঙ্গী একজন, দু'জন নয়, সাতজন বউ। ধনসম্পত্তির পরিমাণও বিপুল। পাঁচটি রাজপ্রাসাদ রয়েছে তাঁর। তিনি আবার ৫০০ কোটি টাকার মালিকও। এবার শ্রীরামপুরের 'ত্রাস' তৃণমূল কাউন্সিলর উত্তম রায়ের কেচ্ছা ফাঁস।
তৃণমূল কাউন্সিলরের কেচ্ছা, কাহিনি নিয়ে লেখা পোস্টার হাতে শ্রীরামপুর পুরসভার সামনে প্রতিবাদের সরব বহু মানুষ। অভিযোগ, বহু অত্যাচার সহ্য করেছেন সাধারণ মানুষ। রাজ্যে পালাবদল হতেই অত্যাচারী কাউন্সিলরের বিরুদ্ধে পুরসভার সামনে বিক্ষোভ শুরু হয়েছে।
উত্তম রায়, শ্রীরামপুর পুরসভার দাপুটে কাউন্সিলর, তৃণমূলের টিকিটে প্রথমে ৬ নং ওয়ার্ড, পরে ৫ নং ওয়ার্ড মোট চার বারের কাউন্সিলর। জোর করে বাড়ি দখল, বিরোধীদের উপর অত্যাচার সহ তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ। এই কয়েক বছরে তাঁর সম্পত্তি কয়েশো কোটি টাকা হয়েছে বলে অভিযোগ। এমনকী দার্জিলিং, দিঘাতেও বিলাসবহুল হোটেলে সহ একাধিক জায়গায়
বিলাবহুল বাড়ি, অনুষ্ঠান বাড়ি বানিয়েছেন তিনি।
রাজ্যে পালাবদলের পর সেই কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নামলেন সাধারণ মানুষ। এমন দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের বিরুদ্ধে এবার শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা।
উত্তম রায়ের ছবিতে ডিম ছুঁড়ে বিক্ষোভে সামিল তাঁরা। তাঁদের দাবি অবিলম্বে এই কাউন্সিলরের বিরুদ্ধে প্রশাসন ব্যাবস্থা নিক। এদিকে পুরপ্রধান গিরিধারী সাহা বলেন, তাঁর কাছে লিখিত কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই আইনগতভাবে যা ব্যাবস্থা নেওয়ার তা নেওয়া হবে।
এদিকে উত্তম রায়ের দাবি, তিনি যা করেছেন আইন মেনে করেছেন। কোনও অভিযোগ থাকলে করতে পারেন যে কেউ। তাঁকে বদনাম করার চেষ্টা করা হচ্ছ পরিবর্তিত পরিস্থিতিতে।















