সময়টা পঞ্চাশ দশক, তখনও কলকাতা ছেড়ে একেবারে চলে যাননি সাহেবরা। সেইসময়ে কলকাতা হাইকোর্টের শেষ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ নিলেন এক বাঙালি তরুণ, নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়। নাম বড়, উচ্চারণে কঠিন; তাই সাহেবের মুখে ‘মণিশঙ্কর’ হয়ে গেলেন শুধু ‘শঙ্কর’। সেই নামেই একদিন বাঙালির হৃদয়ে জায়গা করে নিলেন সাহিত্যিক শংকর।